শীতলকুচির ১২৫ নম্বর বুথে বন্ধ করা হল ভোট, উদ্বিগ্ন নির্বাচন কমিশন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শীতলকুচির ১২৫ নম্বর বুথে বন্ধ করা হল ভোট, আজ বঙ্গে চতুর্থ দফার ভোট। এদিন সকালেই থেকে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উত্তবঙ্গের শীতলকুচি বিধানসভার অন্তর্গত মাথাভাঙ্গার জোড়পাটকি এলাকা। এদিন জোড়পাটকিতে গুলিতে মৃত্যু হয়েছে চার জনের। মৃতের পারিবারের দাবি, আধাসামরিক বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ওই ৫ জনের।

আরও পড়ুনঃ আগেও বলেছি এখনও বলছি BJP ১০০ পেরোবে না বাংলায়! পুরনো কথা রিপিট করে ট্যুইট পিকের।

স্থানীয় সূত্রে খবর, নিহত ৫ জন ছাড়াও আরও বেশ কয়েকজন আহতও হয়েছেন। এদিনের ঘটনার দায় মেনে নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই ওই চার ব্যক্তির মৃত্যু হয়েছে। এবার এই ঘতনার কারণে শীতলকুচির ১২৫ নম্বর বুথে বন্ধ করা হল ভোট। বিকেল ৫টার মধ্যে রিপোর্ট তলব কমিশনের।  

পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই বুথে ভোটগ্রহণ বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যবেক্ষকের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই। এই বুথেই আজ ভোটগ্রহণের সময় অশান্তি ছড়ায়।  আর আজ এই  ঘতনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন।

শীতলকুচির ১২৫ নম্বর বুথে বন্ধ করা হল ভোট, উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত শীতলকুচি। গত বুধবার জনসভা সেরে ফেরার সময় আক্রান্ত হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার গাড়িতে ভাঙ্গচুর চালায় একদল দুষ্কৃতি। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এর পর থেকে আরও অশান্তি ছড়ায় কোচবিহারের শীতলকুচিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন