আগেও বলেছি এখনও বলছি BJP ১০০ পেরোবে না বাংলায়! পুরনো কথা রিপিট করে ট্যুইট পিকের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগেও বলেছি এখনও বলছি BJP ১০০ পেরোবে না বাংলায়! ফের ট্যুইট করলেন তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোর। আর পিকের এই ট্যুইটের প্রেক্ষাপট আজ সকালে ফাঁস হওয়া তাঁরই এক অডিও ক্লিপের। যা প্রকাশ্যে আনা হয়েছে বিজেপির তরফ থেকে। বাংলায় চলছে ২১এর নির্বাচন, আজ তার চতুর্থ দফা। আর এই নির্বাচন কালে একে একে সামনে উঠে আসছে একাধিক গোপন অডিও। কখনো বিজেপি তৃণমূলের নেতাদের গোপন কথোপকথন সামনে আনছে ত কখনো ঘটেছে বিপরীত। তবে এবার চতুর্থ দফার ভোটের দিন একেবারে প্রথম ভাগে বিজেপির তরফ থেকে প্রকাশ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোরের একটি অডিও। যাতে শোনা গেছে তিনি স্পষ্ট বলেছেন বাংলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমান জনপ্রিয়। দিল্লিতে একটি ক্লাব হাউস চ্যাটের কথোপকথন সামনে আনা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে যেখানে ২১এর নির্বাচন এবং তাতে তৃণমূলের এবং বিজেপির অবস্থান সম্পর্কে কথা বলেছেন তিনি।

আরও পড়ুনঃ ভোট সকালে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেলুড়ের লালবাবা কলেজে, চরম উত্তেজনা বালিতেও।

স্বাভাবিক ভাবেই শাসক দলের ভোট কুশলীর মুখে এই ধরণের মন্ত্যবের ফলে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আজ সকালে বিজেপি আইটি সেলের প্রধান এবং রাজ্যের সহকারী পর্যবেক্ষক  অমিত মালব্য প্রকাশ করেছেন এই অডিও ক্লিপ।তাতে প্রশান্ত কিশোরের যেসব কথা উঠে এসেছে তার সারমর্ম হলো বাংলায় ভোটের হাওয়া বিজেপির পক্ষে রয়েছে যথেষ্ট। রাজ্যের ধর্মীয় মেরুকরণ,মতুয়া ভোট, তফসিলি ভোট সহ একাধিক ফ্যাক্টর কাজ করছে গেরুয়া শিবিরের পক্ষে। ওই ক্লিপে তৃণমূলের ভোট কুশলী বলেছেন বাংলায় ঠিক কোন কোন কারণ বিজেপির পক্ষে। তাঁকে বলতে শোনা গেছে, এই নির্বাচনে মেরুকরণ, মোদী, বাংলার হিন্দিভাষী ভোটার ফ্যাক্টর একেকটা, তিনি মতুয়া প্রসঙ্গে বলেছেন ৭৫ শতাংশ মতুয়া ভোট দেবেন বিজেপিকে বাকি ২৫ শতাংশ দেবেন তৃণমূল কংগ্রেসকে।

pk

এসবের মধ্যে পিকে এও বলেছেন রাজ্যের একেবারে গ্রাউন্ড লেবেলে বাম কর্মীরা কাজ করছেন বিজেপির হয়ে। পিকের মতে বা কর্মীরাও ভাবছেন বাংলায় সরকার গর্বে বিজেপি। অন্যদিকে বাংলায় দু একটি জেলা ছাড়া বিজেপি প্রায় সব জেলাতেই ঘাঁটি শক্ত করেছে বলেও শোনা গেছে পিকের গলায়। তিনি এও জানিয়েছেন তফসিলি ভোটের একটা বড় অঙ্কও যাবে গেরুয়া শিবিরে । তাঁকে এও বলতে শোনা গিয়েছে, বাংলায় এই নির্বাচনে বিজেপি কাজে লাগিয়েছে শাসক দলের সংখ্যা লঘু তোষণকে। তিনি জানিয়েছেন সংখ্যালঘু তোষণের রাজনীতি চলছে বাংলায়, আর এবার সেটাকেই কাজে লাগাচ্ছে বিজেপি। তিনি আরো বলেছেন বাংলায় জনপ্রিয় মোদী। তাঁর বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠান বিরোধীতা নেই রাজ্যে। উল্টে প্রতিষ্ঠান বিরোধীতা আছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এমনকি তিনি এও দাবি করেছেন বাংলায় কিছু শতাংশ মানুষ ভগবান মনে করেন মোদীকে।

আজ সকালে অমিত মালব্যর প্রকাশ করা অডিও ক্লিপটি ও শেষ হয়েছে এক জায়গায় হঠাৎ করেই। যেখানে শেষ প্রশ্নের উত্তরে পিকে বলছিলেন “আমি বলেছি হিন্দুদের মধ্যে ৫০-৫৫ শতাংশ ভোটার বিজেপিকে ভোট দেবে…” কথা চলছিলই তবে সেখানেই কেটে প্রকাশ করা হয়েছে বিজেপির তরফ থেকে। বাকি কী কথা বলতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী জানা যায়নি তা। ভোটের সকালে এহেন অডিও নিয়ে সরগরম রাজ্য রাজনীতির।

যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নজরবন্দি।তবে এই অডিও ফাঁস হওয়ার পরই পিকে জানিয়েছেন অর্ধেক ক্লিপ প্রকাশ করে লাফালাফি করছে বিজেপি, তিনি আরও জানিয়েছিলেন, “আমার ভাল লাগছে যে বিজেপি নিজেদের নেতাদের কথার থেকে আমার একটা ক্লাবহাউস চ্যাটকে বেশি গুরুত্ব দিচ্ছে। আমার কথোপকথনের আংশিক অডিও প্রকাশ করছে বিজেপি। ওঁদের বলব, পারলে পুরো ক্লিপটা প্রকাশ করুন।” ডেরেক ও’ব্রায়েনও একই কথা জানিয়েছেন। তাঁর মতে পিকের প্রতিটি কথার আগে একটি করে প্রশ্ন আছে, তিনি সেসবের উত্তর দিয়েছেন। আর এসব বিতর্কের মধ্যেই বিজেপিকে বেশি লাফালাফি করতে মানা করে চিরাচরিত ভঙ্গীতে আসনের অঙ্কের পরিমাণ জানিয়ে ফের ট্যুইট করেছেন প্রশান্ত কিশোর। বেলা একটু বাড়তেই ক্লিপ ভিডিওর বিতর্কের মধ্যেই হাজির হয়েছে পিকের বাক্যবাণ। তিনি সাফ জানিয়েছেন, “যে অডিও ক্লিপ নিয়ে বিজেপি এত লাফালাফি করছে, সেটা আংশিক প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়নি। পিকের সাফ দাবি,”আবারও বলছি বাংলায় বিজেপি ১০০ আসন পেরবে না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন