ভোট সকালে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেলুড়ের লালবাবা কলেজে, চরম উত্তেজনা বালিতেও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট সকালে তৃণমূল-বিজেপি সংঘর্ষে বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে রাজ্যের ৫ জেলাতেই। আজ ৫ জেলার ৪৪ আসনে নির্বাচন হচ্ছে বাংলায়। তার মধ্যেই সকাল থেকে বিক্ষিপ্ত উত্তেজনার চিত্র উঠে এসেছে গোটা বাংলা জুড়ে। ভোটের সকাল থেকে উত্তপ্ত উত্তরবঙ্গ। শিতলকুচীতে ভোট গ্রহণের কয়েকঘন্টার মধ্যেই গুলিতে প্রাণ হারিয়েছেন মোট ৫ জন। কেন্দ্রীয় বাহিনির গুলিতে প্রাণ হারিয়েছেন ৪ তৃণমূল কর্মী। কেন্দ্রে গিয়ে আহত হয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অপর দিকে সকাল থেকেই উত্তপ্ত বেলুড়। দফায় দফায় তৃণমূল বিজেপির সংঘর্ষ চিত্রে ফুটে উঠেছে বেলুড়ের লালবাবা কলেজে।

আরও পড়ুনঃ চুঁচুড়ায় আক্রান্ত বিজেপি প্রার্থী লকেট! চোট পেয়েছেন হাতে।

 সূত্রের খবর, বালি বিধানসভার ৬৪ নম্বর বুথ লালবাবা কলেজে। ভোটের দিন সকাল থেকেই বুথে বিজেপি এজেন্টকে বুথে বসতে দেওয়া নিয়ে শুরু হয় বচসা। সেখান থেকেই তর্ক বিতর্ক পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে। বিজেপি প্রথম থেকে অভিযোগ করেছিল তৃণমূলের লোকেরা বসতে দিতে চায়নি বিজেপির এজেন্টকে এমনকি তাঁদের বক্তব্য গেরুয়া শিবিরের এজেন্টকে বুথে ঢুকতে দেওয়াই হয়নি। । অপর দিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের কর্মী সমর্থকেরা। তাঁদের মতে বিজেপি ইচ্ছাকৃত ভাবে ঝামেলা তৈরি করেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় দ্রুত পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। দু-পক্ষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বুথ থেকে।

ভোট সকালে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে সকাল থেকেই পরিস্থিতি গরম বালিতেও, সূত্রের খবর, বিজেপি মণ্ডল সভাপতিকে দেখে কয়েকজন তৃণমূলের কর্মী-সমর্থক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, স্লোগান দেয় ‘খেলা হবে’র। ঘটনার প্রেক্ষিতে বিজেপির অভিযোগের আঙুল তৃণমূলের ডিকেই। তাঁদের বক্তব্য, প্রতিবাদ করা হলে তাদের হুমকি দেয় তৃণমূলের কর্মীরা, মারধরের চেষ্টাও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ইতমধ্যে পুলিশ পউছেছেন ঘটনাস্থলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত