Offbeat Destination: তীব্র দাবদাহে ব্যাপক অস্বস্তি, গরম থেকে রেহাই পেতে ঠিকানা হোক এই ৩ শৈলশহর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতা সহ গোটা বাংলায় তীব্র দাবদাহের সতর্কটা জারি করেছে আবহাওয়া দফতর। এই অবস্থায় অস্বস্তিকর গরম থেকে রেহাই পেতে কোনও শৈলশহরে ছুটি কাটাতে চান? তবে দার্জিলিং, কালিম্পংয়ের মত চেনা ছক থেকে বেরিয়ে তালিকায় রাখুন এই ৩ টি অফবিট ডেস্টিনেশন।

আরও পড়ুন: DA Protest: বৈঠকের নিটফল শূন্য, বাড়বে আন্দোলনের ঝাঁঝ, নবান্ন থেকেই বেরিয়ে জানাল সংগ্রামী যৌথ মঞ্চ

- Advertisement -
ooty 1655457424 bca80f81e8391ebdaaca
তীব্র দাবদাহে ব্যাপক অস্বস্তি, তালিকায় রাখুন এই  তিন শৈলশহর

উটি: দাক্ষিণাত্যের অন্যতম জনপ্রিয় শৈলশহর উটি। নীলগিরি পাহাড়ের কোলে এই শহরের প্রকৃত নাম ‘উধাগমণ্ডলম’। পর্যটকদের অনেকরই পছন্দের জায়গা এটি। উটিতে রয়েছে চা-কফির বাগান,‌ জলপ্রপাত, পাইন, বোটানিক্যাল গার্ডেন। ভ্যাপসা গরম থেকে বাঁচতে ঘুরে আসুন এই ঠিকানায়।

তীব্র দাবদাহে ব্যাপক অস্বস্তি, তালিকায় রাখুন এই  তিন শৈলশহর

তীব্র দাবদাহে ব্যাপক অস্বস্তি, তালিকায় রাখুন এই  তিন শৈলশহর

কুর্গ: পশ্চিমঘাট পর্বতের ঢালে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন স্থান কুর্গ। এখানে আকর্ষণীয় দিকটি হল বিশাল জমিতে কফি চাষ। এছাড়া পাহাড়, নদীর স্রোত এবং শান্ত নিরিবিলি পরিবেশ শান্তির আভাস দেবে।  ট্রেকিং, জিপলিংয়ের ব্যবস্থা রয়েছে পর্যটকদের জন্য।

1522671846 Munnar.jpg
তীব্র দাবদাহে ব্যাপক অস্বস্তি, তালিকায় রাখুন এই  তিন শৈলশহর

মুন্নার: পশ্চিমঘাট পর্বতমালার জনপ্রিয় শৈলশহর মুন্নার। এটি অবস্থিত কেরল রাজ্যে। ব্রিটিশ আমল থেকেই এখানে চা চাশ করা হয়। পাহাড়ের মধ্যে বিস্তৃত চা বাগানের সৌন্দর্যের জন্য দেশজুড়ে মুন্নারের খ্যাতি ছড়িয়ে পড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর