DA Protest: বৈঠকের নিটফল শূন্য, বাড়বে আন্দোলনের ঝাঁঝ, নবান্ন থেকেই বেরিয়ে জানাল সংগ্রামী যৌথ মঞ্চ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর শুক্রবার নবান্নে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসে। কিন্তু সেই বৈঠক ইতিবাচক হয়নি। এমনটাই জানিয়ে দিল সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে বৈঠকের নিটফল শূন্য। তাই আগামী দিনে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এদিন আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং অর্থ সচিব। তাঁদের সঙ্গে বৈঠকের পর মোটেই সন্তুষ্ট নন সরকারি কর্মচারিরা। তাঁদের বক্তব্য, বৈঠক ইতিবাচক হয়নি। আগামী দিনে তাঁরা শহিদ মিনারের আন্দোলনে আরও ঝাঁঝ বাড়াবেন। একইসঙ্গে ৬ তারিখ কলকাতা শহরের বুকে বিরাট মিছিলের ডাক দিয়েছেন তাঁরা। অর্থাৎ এদিনের বৈঠকে আন্দোলনকে ঘৃতাহুতি দিয়েছে, তা বলাই যায়।

1661632507 da 1
বৈঠকের নিটফল শূন্য, বাড়বে আন্দোলনের ঝাঁঝ, জানাল সংগ্রামী যৌথ মঞ্চ

একইসঙ্গে মুখ্যমন্ত্রী গত মাসেই তাঁর ধর্নামঞ্চ থেকে জানিয়েছিলেন, চোরেরা গিয়ে ডিএ মঞ্চে উপস্থিত হয়েছে। সেই মন্তব্যের প্রেক্ষিতে কর্মসূচি গ্রহণ করেছে সরকারি কর্মচারিরা। তাঁদের বক্তব্য, আগামী কয়েকদিনে মুখ্যমন্ত্রীকে তাঁরা এবিষয়ে চিঠি দেবেন। তাঁরা চান মুখ্যমন্ত্রী তাঁদের চাকরি নিয়ে প্রশ্ন তুলেছেন। নিজের বক্তব্যকে প্রমাণ করুন। দরকার পড়লে তদন্ত কমিশন গঠন করে মুখ্যমন্ত্রী সেই কমিশনের মাথায় বসুন।

বৈঠকের নিটফল শূন্য, বাড়বে আন্দোলনের ঝাঁঝ, জানাল সংগ্রামী যৌথ মঞ্চ

Employees during a protest in Kolkata on Monday. Partha Paul 1

এছাড়াও তাঁদের বক্তব্য, রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের ডিএর ফারাক ৩৬ শতাংশ। আগামী দিনে মাসে ৩৬ টাকা করে জমা করে কোষাগারে জমা দেবেন তাঁরা। যাতে মন্ত্রী এবং মন্ত্রী পারিষদরা তাঁদের ভাতা সুনিশ্চিত করতে পারে। একইসঙ্গে সরকারি কর্মচারিদের অভিযোগ, এদিনের বৈঠকে সরকারের তরফে শূন্যপদ এবং সংরক্ষিত পদ নিয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন