নজরবন্দি ব্যুরো: নিজের জন্মদিনে সচিন তেন্ডুলকরের নজির স্পর্শ করলেন বিরাট কোহলি। এক দিনের ক্রিকেটে কোহলির ৪৯তম শতরান এল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেটের ‘চিকু’ সচিনের কীর্তিতে ভাগ বসালেন কলকাতার ইডেন গার্ডেন্সে। রবিবার কোহলি শতরান পূর্ণ হল ১১৯ বলে।
আরও পড়ুন:বিরাটের জন্মদিনে আদুরে পোস্ট অনুস্কার, কী প্রতিক্রিয়া ‘বার্থ ডে বয়’-এর?


১০টি চারের সাহায্যে। শেষ পর্যন্ত কোহলি অপরাজিত থাকলেন ১২১ বলে ১০১ রান করে। ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বেশি সেঞ্চুরি করে শচীন তেণ্ডুলকরের নজির ছুঁলেন বিরাট। ৪৯২টি ইনিংস খেলে এই নজির গড়েছিলেন শচীন।

২৭৭ ইনিংসেই এই কীর্তি ছুঁয়ে ফেললেন কিং কোহলি। চলতি বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি এল বিরাটের ব্যাট থেকে। মার্কো জানসেনের বলে কবজির মোচড়ে একটা বাউন্ডারি মেরে ৮৬ রানে পৌঁছতেই গ্যালারিতে কোহলি…কোহলি রব।


ক্রিকেটের নন্দনকাননে বিরাট সেঞ্চুরি, মাস্টার ব্লাস্টার কে ছুঁয়ে ফেললেন কিং

রাবাডাকে দুর্দান্ত কভার ড্রাইভে ৯৭-এ। অপেক্ষা যেন শেষই হয় না। অবশেষে ১১৯ বলে সেঞ্চুরি। স্বর্গোদ্যানে পারিজাত ইনিংসে সুবাস ছড়ালেন বিরাট কোহলি। জন্মদিনে ‘দিনটা’ তাঁরই।









