টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড় জমানা শেষ হবে ভারতীয় ক্রিকেটে। সেখানে অভিষেক হতে পারে গম্ভীরের। বোর্ডের ইন্টারভিউয়ে তিনি দল নিয়ে একাধিক প্রস্তাব দিয়েছিলেন। যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট ভক্তদের মধ্যে। কারণ, সেখানে রোহিত-বিরাটসহ চারজন ক্রিকেটারের জন্য অশনি সংকেত রয়েছে।
আরও পড়ুন: বন্ধ হয়ে গেল তারাতলা ব্রিটানিয়া কোম্পানি, রাজ্য সরকারকে কটাক্ষ সুকান্তের

ঠিক কী কী প্রস্তাব দিয়েছেন তিনি? জানা গিয়েছে যদি ২০২৫-র চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি পারফর্ম না করতে পারেন, তাহলে তাঁদের বাদ দেওয়া হবে। তবে সেই বাদ যাওয়া কি শুধু সাদা বলের ক্রিকেটে না কি সব ধরনের, সেটা এখনো জানা যায়নি।
অপর দিকে গম্ভীর চান দলের উপর ১০০ শতাংশ নিয়ন্ত্রণ থাকবে তাঁর। তিনি নিজে বেছে নেবেন বাকি কোচিং স্টাফদের। এছারাও জানা গিয়েছে তিনি তিন ফরম্যাটের ক্রিকেটে আলাদা আলাদা দল গঠন করতে চান।
গম্ভীর কোচ হলেই শেষ হবে বিরাট-রোহিতদের জামান? জল্পনা তুঙ্গে

কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রোহিত, বিরাট, জাদেজার বয়স ৩৫-র উপরে। তাঁরা আর কতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, সেটাও প্রশ্ন। আর গম্ভীর যদি কোচ নিযুক্ত হন তাহলে এই ৪ ক্রিকেটারের ক্রিকেট জীবন যে শেষের পথে তা আর বোলার অপেক্ষা রাখে না।



