বন্ধ হয়ে গেল তারাতলা ব্রিটানিয়া কোম্পানি, রাজ্য সরকারকে কটাক্ষ সুকান্তের

Britannia Company: সুকান্তর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প বিরোধী ছবি তৈরি হয়েছে গোটা দেশজুড়ে তাতে করে শিল্পপতিরা বুঝে গেছেন পশ্চিমবঙ্গে এসে তাঁদের লাভ নেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বন্ধ হয়ে গেল তারাতলা ব্রিটানিয়া কোম্পানি। কলকাতার বুকে ১০০ বছরেরও বেশি সময় ধরে ছিল ব্রিটানিয়া কোম্পানি। কারখানায় স্থায়ী কর্মী ছিলেন ১২২ জন। অস্থায়ী কর্মী ছিলেন ২৫০ জন। জানা গিয়েছে মে মাস থেকেই এই কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এবার একেবারেই ঝাঁপ পড়ল কারখানার। যার জেরে নিমিষে কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক।

আরও পড়ুনঃ নব নির্বাচিত বিধায়কদের শপথ নিয়ে এবার রাজ্য-রাজ্যপাল সংঘাত

briteniya1

ঠিক কী কারণে হঠাৎ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল, সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোম্পানিতে যাঁরা ১০ বছরের বেশি সময় ধরে কাজ করতেন, তাঁদের এক কালীন টাকা দিয়েছে কর্তপক্ষ। তাঁদেরকে এক কালীন ২২ লক্ষ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ছ থেকে দশ বছরের নীচে যারা চাকরি করেছে, তাঁদেরকে ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়েছে কোম্পানি।

তারাতলায় ব্রিটানিয়া বিস্কুটের কারখানা বন্ধ হওয়া নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য, এটা নতুন কিছু নয়, আগামী দিনে আরও হবে। যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের মত দল রাজ্য পরিচালনা করে সেখানে শিল্প-কর্মসংস্থান হতে পারে না।

বন্ধ হয়ে গেল তারাতলা ব্রিটানিয়া কোম্পানি, রাজ্য সরকারকে কটাক্ষ সুকান্তের

briteniya2

সুকান্তর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প বিরোধী ছবি তৈরি হয়েছে গোটা দেশজুড়ে তাতে করে শিল্পপতিরা বুঝে গেছেন পশ্চিমবঙ্গে এসে তাঁদের লাভ নেই। একইসঙ্গে তাঁর মন্তব্য, তৃণমূল কংগ্রেস এবং আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে কল কারখানা থেকে বিগত বহু সময় ধরে তোলাবাজি করে আসছে সেখানে শিল্প আসা ধ্বংসের সমান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন