KKR: সেরা জয়ের পর সেরা মুহূর্ত, ইডেনে এক সাথে পাঠানের গানে নাচলেন বিরাট-কিং খান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত ৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচটা যথেষ্ট রোমাঞ্চকর হয়েছিল। তবে ম্যাচের পর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হতে শুরু করেছে। নাইট রাইডার্সের এই জয়ের পর বেজায় খুশি হয়েছেন দলের মালিক শাহরুখ খান।

আরও পড়ুনঃ দল গঠনের চমক শুরু লাল-হলুদের, কারা আসছেন?

তিনি মাঠে নেমে এসে বিরাট কোহলির সঙ্গে দেখা করতে যান। এরপর কিং খান বিরাটকে ‘ঝুমে যো পাঠান’ গানের তালে পা মেলানোর আবেদন জানান। নাইট বনাম বিরাট সমীকরণ কখন যেন বদলে গিয়েছিল পাঠান বনাম বিরাট দ্বৈরথে। তবে ম্যাচের সেরা মুহূর্তটা তো এল ম্যাচের পরেই। যখন কিং খান জড়িয়ে ধরলেন কিং কোহলিকে।

7 5

আর পাঠানের ডান্স স্টেপে পা মেলালেন বিরাট । বোঝা গেল দ্বৈরথ নয়, বরং হাতে হাত রেখেই খেলার হার-জিত পেরিয়ে ভরা ইডেনের হৃদয় জিতে নিতেই এসেছেন ভালবাসার দুই জন প্রিয় মানুষ। পারলেন না বিরাটও। শাহরুখ বিরাটকে আলিঙ্গন করলেন। তারপরই তাঁকে নিয়ে ঝুমে জো পাঠানের তালে নাচলেন।

6 4
সেরা জয়ের পর সেরা মুহূর্ত, ইডেনে এক সাথে পাঠানের গানে নাচলেন বিরাট-কিং খান

গ্যালারিতে অপেক্ষারত হাজার কয়েক সমর্থক যে দৃশ্য দেখে হাততালি দিয়ে স্বাগত জানালেন। বেশ কিছুক্ষণ ধরে হাসিঠাট্টায় জমল মাঠ। পরে আরসিবি ক্রিকেটারেরা অনেকেই শাহরুখের সঙ্গে হাত মেলালেন। ছবি তোলার আবদার জানালেন। দলের বড় জয়ের পর খোশমেজাজে ছিলেন শাহরুখ। কাউকে ফেরাননি।

সেরা জয়ের পর সেরা মুহূর্ত, ইডেনে এক সাথে পাঠানের গানে নাচলেন বিরাট-কিং খান

5 5

কর্ণ শর্মা থেকে শুরু করে এক ঝাঁক আরসিবি ক্রিকেটার, সকলের ছবির আবদার হাসি মুখে মেটালেন। তারপর গোটা মাঠ প্রদক্ষিণ করলেন। ইডেনের গ্যালারিতে থাকা জনতার দিকে চুম্বন ছুড়ে দিলেন। হাত জোড় করে জানালেন প্রণামও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন