নজরবন্দি ব্যুরোঃ একজন নিয়েই হিমশিম! অথচ আট জন স্ত্রী নিয়ে সুখেই সংসার করছেন তিনি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই একজন যুবককে খুঁজে পাওয়া গিয়েছে থাইল্যান্ডে। বউদের নিয়ে সুখেই সংসার করছেন তিনি। আগেকার দিনে রাজাদের অনেক সংখ্যায় রানী থাকত বা রাজাদের একাধিক বিয়ের গল্প শোনা যেত৷ কিন্তু বর্তমান সময় এত সংখ্যক স্ত্রী নিয়ে সংসার করার গল্প প্রায় শোনা যায় না বললেই চলে৷ কিন্তু থাইল্যান্ডে এমনই একজন মানুষকে খুঁজে পাওয়া গিয়েছে, যার আটজন স্ত্রী (Viral news of Man with 8 Wives) ৷
আরও পড়ুনঃ Viral Video: ফুলশয্যার ভিডিও ভাইরাল করলেন নববধূ, হু হু করে ছড়ালো সোশ্যাল মিডিয়াতে
হিন্দিতে একটা প্রবাদ আছে, ‘শাদী কে লাড্ডু জো খায়ে ও পছতায়ে, জো না খায়ে ও ভী পছতায়ে’। শুনতে অবিশ্বাস্য লাগলেও থাইল্যান্ডের এক ব্যক্তি ৮ স্ত্রীকে নিয়ে একই ছাদের তলায় দিব্যি সংসার করছেন। বর্তমান যুগে যেখানে এক স্ত্রীকে নিয়েই অনেকে হিমশিম খান, যেখানে আকছার বিবাহবিচ্ছেদের মতো ঘটনা ঘটছে, এমন অবস্থায় এই ঘটনায় চোখ কপালে উঠছে অনেকের।
ওং ড্যাম সোরোট। গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে বিপুল চর্চা হচ্ছে। সোরোট পেশায় এক জন ট্যাটু শিল্পী। সোরোটের দাবি, আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। সোরোটের বক্তব্য, তাঁর স্ত্রী-রা প্রত্যেকেই তাঁকে খুব ভালোবাসেন এবং যত্ন করেন ৷ প্রত্যেকেই খুব ভালো আছেন ৷ সবার সঙ্গেই বোঝাপড়া অত্যন্ত ভালো ৷ সংসারে কোনও অশান্তি নেই ৷ সোরোটের স্ত্রী-রা জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই তাঁদের স্বামীকে খুব ভালবাসেন। কোনও ঝগড়া-অশান্তি নেই তাঁদের মধ্যে।

আট স্ত্রীর সঙ্গে কী ভাবে আলাপ সে কথাও জানিয়েছেন সোরোট। সেই কাহিনিও মজার। প্রত্যেকের সঙ্গেই প্রথম দেখায় প্রেমে পড়েছিলেন তিনি। এবং বিয়েও করেন তাঁদের। প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েন তার পর বিয়েও করেন তাঁকে। দ্বিতীয় স্ত্রী নাং এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে।
চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরোটের আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে। এক কথায় সোশ্যাল মিডিয়াতে। মায়ের সঙ্গে এক মন্দিরে পুজো দিতে গিয়ে সপ্তম স্ত্রী নাং ফিল্মের সঙ্গে আলাপ হয়েছিল সোরোটের। এবং অষ্টম স্ত্রী নাং মেইয়ের সঙ্গে আলাপ হয় সাত স্ত্রীকে সঙ্গে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়ে।
একজন নিয়েই হিমশিম! অথচ আট জন স্ত্রী নিয়ে সুখেই সংসার করছেন এই যুবক

এখন প্রশ্ন হল, এখনকার দিনে এত সংখ্যায় বউ, কীভাবে? সবাই একটা সংসার সামলাতেই যেখানে হিমশিম খাচ্ছেন, সেখানে একসঙ্গে আটজন স্ত্রী! অবিশ্বাস্য! তাহলে কি সোরোটের প্রচুর সম্পত্তি রয়েছে? তার জন্যই কি এত সংখ্যক মেয়ে তাঁকে বিয়ে করতে চান? সোরোট নিজে একজন ট্যাটু শিল্পী এবং স্ত্রী-রা প্রত্যেকেই কিছু না কিছু করেন, ফলে সংসার চালাতে নাকি কোনও সমস্যা হয় না।



