মহিলাকে যৌনতার প্রস্তাব সাংসদের? ভাইরাল চ্যাটে বিপাকে বিজেপি।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহিলাকে যৌনতার প্রস্তাব সাংসদের? ভাইরাল চ্যাটে বিপাকে বিজেপি। রাজ্যের ক্ষমতায় আসার স্বপ্ন চোখে নিয়ে দিন রাত এক করছেন বিজেপি শীর্ষ নেতারা। কিন্তু দিন যত গড়াচ্ছে সেই স্বপ্ন কার্যত দুঃস্বপ্নে পরিনত হচ্ছে একধিক ঘটনায়। দিলীপ মুকুল ঠাণ্ডা লড়াইতে যখন কিছুটা ব্যাকফুটে বিজেপি তখনই ফের নতুন বিতর্ক প্রকাশ্যে এল। এবার বিতর্ক তৈরী হল বিজেপি নেতা তথা সাংসদ জগন্নাথ সরকার কে কেন্দ্র করে।

আর পড়ুনঃ আপনি কি সরকারি চাকরি করেন? আপনার গর্বের চাকরি যেতে পারে তিন মাসের নোটিসে!

মহিলাকে যৌনতার প্রস্তাব সাংসদের? সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছেন জগন্নাথ সরকার। একটি হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশট ঘুরছে মোবাইলে মোবাইলে। সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এক মহিলা কে কু প্রস্তাব দিচ্ছেন। চ্যাটে মহিলা কে বলা হচ্ছে শিয়ালদহ স্টেশনের দোতলার ঘর বা শান্তিপুরের কোন বন্ধুর বাড়িতে যেতে। উত্তরে মহিলা লিখছেন কিভাবে যাব, কতক্ষনের জন্যে ইত্যাদি।

চ্যাট এখানেই থামেনি। এক জায়গায় দেখা যাচ্ছে মহিলাকে বলা হচ্ছে “তোমাকে পাশে চাই”, মহিলা উত্তরে বলছেন “তাই, ম্যাডাম রাগ করবে!” অন্যপ্রান্ত থেকে তখন সপ্রতিভ উত্তর “রাগ করুক।” মহিলা এর উত্তরে একটা ছবি পাঠান। এভাবেই চ্যাটের কিছু অংশ প্রকাশ্যে এসেছে। পাশাপাশি ছড়িয়ে পড়েছে একটি ভিডিও কলের স্ক্রিনশট ও!

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট নিয়ে সাংসদের সাথে যগাযোগ করার চেষ্টা হলেও ফোনে পাওয়া যায়নি তাঁকে। এদিকে বিজেপির পক্ষ থেকে আর একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার চেষ্টা চলছে। সেখানে বলা হচ্ছে এটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে সাংসদ কে কালিমালপ্ত করার চেষ্টা। পাশপাশি অন্য একটি নাম্বার থেকে করা একই চ্যাট এবং সাংসদের চ্যাট দুটিকে পাশাপাশি রেখে বলা হয়েছে সাংসদের চ্যাট টি ফেক স্ক্রিনশট।

যদিও বিজেপি-র পক্ষ থেকে প্লাটা স্ক্রিনশট প্রচার করে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, কিন্তু ততক্ষনে রাজ্যের সোশ্যাল মিডিয়ার বড় অংশ জুড়ে ঘুরছে জগন্নাথ সরকারের কির্তীর কথা। উল্লেখ্য, জগন্নাথ সরকার ২০১৯ সালে রানাঘাট থেকে বিজেপি-র টিকিটে নির্বাচিত হন। এখন দেখার এই চ্যাট প্রকাশ্যে আসায় যে অস্বস্তি-তে পড়েছে রাজ্য বিজেপি সেখান থেকে পরিত্রানের রাস্তা কিভাবে বার করে গেরুয়া ব্রিগেড। (বিঃদ্রঃ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া চ্যাট কে ভিত্তি করেই এই খবর। সত্যতা যাচাই করেনি নজরবন্দি.ইন)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর