সুশান্তের মৃত্যু ও নেপোটিজম নিয়ে এবার মুখ খুললেন বিদ্যা বালান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পরে বলিউড জুড়ে চলছে বিতর্ক। মুম্বই পুলিশ তদন্তে জানিয়েছে অভিনেতা আত্মঘাতী হয়েছেন। যদিও সুশান্তের ঘর থেকে পাওয়া যায়নি কোনো সুইসাইড-নোট। মনোবিদদের জিজ্ঞাসাবাদ করে এবং সুশান্তের ঘর থেকে পাওয়া প্রেসক্রিপশন থেকে পুলিশ জানিয়েছে বহুদিন ধরে অবসাদে ভুগছিলেন অভিনেতা।

আরও পড়ুনঃ সুশান্তের মৃত্যু রহস্যে নয়া মোড়, জেরা তাঁর চিকিত্সক ও এক ফিল্ম সমালোচককে।

যদিও এই অবসাদের কারণ কী তা এখনো জানা যায়নি। কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ বিতর্কে শিবিরে বিভক্ত বলিউড। চরমে বলিউডের ‘ইনসাইডার’, ‘আউটসাইডার’ বিতর্ক। বিতর্কের জল গড়াতে গড়াতে ব্যক্তিগত আক্রমণে জড়িয়ে পড়ছেন বলিউডের কুশিলবরা।এই বিতর্ক থেকে দূরে থাকাই শ্রেয়, এমনটাই মনে করছেন অভিনেত্রী বিদ্যা বালন। এই মাসের শেষে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে বিদ্যার ছবি ‘শকুন্তলা দেবী’।

সেই ছবির প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুশান্তের মৃত্যু ও স্বজনপোষণ নিয়ে তিনি বলেন, “সুশান্ত যখন আত্মহ’ত্যার পথ বেছে নিয়েছেন তখন সেই ব্যাপারে অন্য কাওকে দোষারোপ করা উচিত নয়। সুশান্ত কেনো এই পদক্ষেপ নিল নিজের এত উজ্জ্বল ভবিষ্যত থাকা সত্ত্বেও।এটা উচিত করেননি নিজের জীবনের সাথেও এবং তার ভালোবাসার মানুষের সাথেও। এই মুহূর্তে আম’রা জানিওনা সুশান্ত কেনো এই পদক্ষেপ নিল।

তার জন্য সুশান্তকে শ্রদ্ধা জানিয়ে চুপ থাকায় শ্রেও। তার আত্মা’র শান্তি কামনা করি। আমি বলছিনা যে বলিউডে স্বজন পোষণ হয়না। আমিও আমা’র এতদিনের ক্যারিয়ারে প্রচুর অ’ভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তবে কে কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে সেটা তার ব্যাপার।কেও যদি নিজেই নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে অন্য কাওকে দোষারোপ করা উচিত নয়।“

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর