নজরবন্দি ব্যুরোঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালন পরিচালক গৌতম হালদারের হাত ধরে সিনেমা জগতে প্রবেশ করে। শুক্রবার হঠাৎ করে তিনি মৃত্যুরকোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। জানা যাচ্ছে তিনি হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। এই ঘটনায় শোকস্তব্ধ বাংলার বিনোদন জগৎ।
আরও পড়ুনঃ ‘‘এত ছোট পোশাক পরে কে রাস্তায় ঘোরে?” পুলিশের হাতে গ্রেফতার উরফি!


গৌতম হালদারের ‘ভালো থেকো’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল বিদ্যা বালনকে। বিদ্যা বালনের পাশাপাশি এই ছবিতে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়সহ আরও বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।

এমনকি গৌতম হালদারের এই ছবি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। তবে শুধু বিদ্যাবালন না তার নির্বাণ সিনেমাটিতে রাখি গুলজারকেও অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে শুধুমাত্র সিনেমা জগতেই নয়, নাট্যজগতেও তার অবদান মনে রাখার মত। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নামক আজও সকলের মনে গেঁথে আছে। এই নাটকে চৈতি ঘোষালকে দেখা গিয়েছিল। তিনি নন্দিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন।


প্রয়াত বিদ্যা বালনের প্রথম ছবির পরিচালক গৌতম হালদার, শোকাহত সকলে

তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। চৈতি ঘোষ খুব ভেঙ্গে পড়েছেন তার এই মৃত্যু খবর শুনে। তিনি দ্বিতীয় বাবাকে হারালেন বলে জানিয়েছেন। তিনি এই মুহূর্তে কথা বলার মত অবস্থায় নেই। সামাজিক মাধ্যমে তিনি একটি পোস্ট করে লেখেন “গৌতমদা ভাল থেকো… আর নাগাল পাওয়া যাবে না।”







