হাসপাতাল থেকে ফিরেই ক্যাম্পাসে উপাচার্য ভাস্কর গুপ্ত, ছাত্রভোট নিয়ে কী বললেন?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ ফিরবে কি ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পাঁচ দিন পর সুস্থ হয়ে সোমবার তিনি সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসেন। ফিরে এসেই একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ছাত্রভোটের পক্ষে উপাচার্য, বার্তা সরকারের উদ্দেশ্যে

উপাচার্য স্পষ্ট জানান, তিনি ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে এবং এটি ক্যাম্পাসে সুস্থ পরিবেশ ফেরানোর একমাত্র পথ বলে মনে করেন। তিনি বলেন, “আমরা ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে। সরকারকেও বিষয়টি বারংবার জানিয়েছি। আমরা সম্পূর্ণরূপে মনে করি যে ছাত্র ভোট হওয়া উচিত।”

বিশ্ববিদ্যালয়ে একাধিক বৈঠক

সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত। এরপর রেজিস্ট্রার, সহ-উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি, যেসব পরীক্ষা গত কয়েকদিনে নেওয়া সম্ভব হয়নি, সেগুলি পুনরায় গ্রহণের বিষয়ে আলোচনা করতে পরীক্ষা কমিটির সঙ্গে বৈঠকে বসেন।

কর্মসমিতির বৈঠক নিয়ে সরকারি অনুমতির অপেক্ষা

১ মার্চ ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন তীব্র আকার নিয়েছে। এমন পরিস্থিতিতে কর্মসমিতির বৈঠক ডাকা নিয়েও মন্তব্য করেন উপাচার্য। তিনি জানান, “অস্থায়ী উপাচার্য পদে থেকে কর্মসমিতির বৈঠক ডাকার জন্য সরকারি অনুমতির প্রয়োজন রয়েছে। আমরা সরকারের কাছে কর্মসমিতির বৈঠকের অনুমতি চাইব।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, ছাত্র আন্দোলন এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। উপাচার্যের বক্তব্যের পর, ছাত্রভোট আদৌ হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর