শুটিং করতে গিয়ে কোমরে গুরুতর চোট, আহত বরুণ ধাওয়ান

Varun Dhawan Injured: তবে চোট পাওয়ার পরেও শুটিং কিন্তু বন্ধ করেননি বরুণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বরুণ ধাওয়ান, বলিউডে ইয়ং নায়কদের মধ্যে তিনি অন্যতম। সম্প্রতি মেয়ের বাবা হয়েছেন বরুণ। ফলে ধাওয়ান পরিবারে এখন খুশির হাওয়া। কিন্তু হঠাৎ করেই এই খুশির হাওয়াতে এল খারাপ খবর। বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় নতুন ছবির শুটিং করতে গিয়ে অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়ে কোমরে গুরুতর চোট, পেলেন বরুণ। জানা গিয়েছে মুম্বাইয়ের এক স্টুডিওতে তার নতুন ছবির প্রথম পর্বের শুটিং চলছিল।

শুটিং করতে গিয়ে কোমরে গুরুতর চোট, আহত বরুণ ধাওয়ান
অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়ে কোমরে গুরুতর চোট

তখনই পাঁজরে চোট পান অভিনেতা। তবে চোট পাওয়ার পরেও শুটিং কিন্তু বন্ধ করেননি বরুণ। প্রথম পর্বে শুটিং শেষ করার পরেই থামেন তিনি। সিনেমার পরবর্তী শুটিং শিডিউল ঠিক করা হয়েছে নভেম্বর মাসে। ডেভিড ধাওয়ানের এই ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে বরুণের বিপরীতে আছেন ম্রুণাল ঠাকুর।

শুটিং করতে গিয়ে কোমরে গুরুতর চোট, আহত বরুণ ধাওয়ান
ডেভিড ধাওয়ানের এই ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে বরুণের বিপরীতে আছেন ম্রুণাল ঠাকুর।

ডেভিড এর ছবিতে ছেলে বরুণের সাথে এই প্রথম দুটি বেঁধেছেন ম্রুণাল ঠাকুর। এর আগে বাবার পরিচালনায় ‘মে তেরা হিরো’, ‘জড়ুয়া টু’ এবং ‘কুলি নাম্বার ওয়ান’ এর মত ছবিতে কাজ করেছেন বরুণ। বাবার পরিচালিত ছবি বাদেও বেশ কয়েকটি ছবিতে আগামীতে দেখা যাবে এই স্টার কিডকে। এর মধ্যে রয়েছে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘সানি সংস্কৃতি কি তুলসী কুমারী’ ছবিতে।

শুটিং করতে গিয়ে কোমরে গুরুতর চোট, আহত বরুণ ধাওয়ান

শুটিং করতে গিয়ে কোমরে গুরুতর চোট, আহত বরুণ ধাওয়ান
জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান

এখানে বরুণের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। এছাড়াও ‘বেবি জন’ নামে আরো একটি ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। আবার সিটাডেল-এর ভারতীয় সংস্করণেও রয়েছেন তিনি। সব মিলিয়ে এই মুহূর্তে বরুণের কেরিয়ার বেশ উপরের দিকেই। আর এরই মাঝে ঘটল এই অঘটন। পাঁজরে চোট পেয়ে কিছুদিন তো থাকতে হবে রেস্টে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর