Janhvi Kapoor: তারকা সন্তান হওয়ার সুযোগ নেননি তিনি, ট্রোলারদের উপযুক্ত জবাব দিলেন শ্রীকন্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউডে তারকা-সন্তানদের সাফল্য চাইতেই থালায় সাজিয়ে দেওয়া হয় সুযোগ।স্বজনপোষণ নিয়ে এমন অনেক কথাই প্রচলিত নানা মহলে। শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুরের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। জাহ্নবী বলে, বাবা বনি কাপুর, মা শ্রীদেবী, দাদা অর্জুন কাপুর, ফলে তাঁর পক্ষে বলিউডে কাজ পাওয়াটাস ভীষণ সহজ। এই মন্তব্য একাধিক সেলেবকিডকে শুনতে হয়।

আরও পড়ুন: সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, ১৫ই অগাস্ট থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

নিজের জায়গা ধরে রাখতে যে ‘কঠোর পরিশ্রম’ তিনি করে চলেছেন, তা নিয়ে এ বার মুখ খুললেন বলিউডের উঠতি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, ‘মানুষ ভাবেন, যে জায়গাটা আমি পেয়েছি, সেটার গুরুত্ব আমার কাছে নেই। আমাকে নিয়ে এটাই তাঁদের সব চেয়ে বড় ভুল ধারণা। আমি তারকা-সন্তান। তাই অনেকেই ভাবেন আমি কঠোর পরিশ্রমের অর্থ বুঝি না।’

তারকা সন্তান হওয়ার সুযোগ নেননি তিনি, ট্রোলারদের উপযুক্ত জবাব দিলেন শ্রীকন্যা
তারকা সন্তান হওয়ার সুযোগ নেননি তিনি, ট্রোলারদের উপযুক্ত জবাব দিলেন শ্রীকন্যা

তিনি আরও বলেন, ‘হয়তো আমি বিশাল প্রতিভাবান নই। খুব সুন্দরীও নই হয়তো আমার প্রচুর গুণও নেই। কিন্তু সেটে সবার চেয়ে বেশি পরিশ্রম আমিই করি, এটুকু আমি জোর গলায় বলতে পারি। এই কথাটি রক্ত দিয়ে লিখে দিতে পারি যাতে কেউ আমার কাজের প্রতি নিষ্ঠা নিয়ে কথা না বলতে পারে।’

তারকা সন্তান হওয়ার সুযোগ নেননি তিনি, ট্রোলারদের উপযুক্ত জবাব দিলেন শ্রীকন্যা

20 1

ট্রোলারদের নিয়ে একাধিকবার আক্রমণ করেছেন জাহ্নবী কাপুর। করণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখা থেকে শুরু করে একের পর এক ছবি ফ্লপ হলেও কাজ পাওয়া। এবার প্রকাশ্যে মুখ খুললেন জাহ্নবী কাপুর। তিনি সাফ জানালেন- ‘আমার এই সুযোগকে আমি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিইনি। আমি জানি আমার ট্যালেন্ট কম, আমি জানি আমার তুলে ধরার মতো গুণ ভীষণ কম। তবে কেউ যদি বলে আমি পরিশ্রম করি না, এটা আমি মানতে নারাজ। সেটে সব থেকে বেশি পরিশ্রম আমি করি। ফলে ভবিষ্যতে এই কথা আমি আর শুনতে বাধ্য নই।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর