KIFF 2022: সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, ১৫ই অগাস্ট থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ১৫ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে সমস্ত বিভাগের জন্য ছবি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। সব ঠিক থাকলে ২০২২ সালেই আয়োজিত হবে দুটি চলচ্চিত্র উৎসব। উৎসবের থিম এখনও জানানো হয়নি। তবে প্রতি বছরের মতো এবারও দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র থাকবে বলেই আশা করা যাচ্ছে।

আরও পড়ুন: ভারত রামের ভরসাতেই চলে, রাম সেতুর ট্রেলারে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা

প্রতিবারের ন্যায় এবছরেও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র। তবে এবার কোভিড পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক। তাই মনে করা হচ্ছে, ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজনে থাকবে জাঁকজমক।  প্রসঙ্গত, টানা তিন বছর চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন পদের দায়িত্ব সামলেছেন পরিচালক -প্রযোজক তথা বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।

সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, ১৫ই অগাস্ট থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, ১৫ই অগাস্ট থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, ১৫ই অগাস্ট থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

28

গত বছর এই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি চেয়েছিলেন। সেই স্থানে উঠে এসেছিল অরিন্দম শীল সহ আরও বেশ কয়েকজন শাসক দলের ঘনিষ্ঠদের নাম। যদিও শেষ পর্যন্ত রাজই ছিলেন এই পদে। তবে আগামী চলচ্চিত্র উৎসবেও এই দায়িত্বে তিনি থাকবেন কিনা, তা এখনও জানা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত