Ram Setu Trailer: ভারত রামের ভরসাতেই চলে, রাম সেতুর ট্রেলারে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত রাম সেতুর ট্রেলার। ছবিটি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে।এই  ছবিটিতে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজ ও নুসরাত বারুচাকে। ট্রেলারে দেখা যাচ্ছে সরকার রামসেতু ভেঙে ফেলার যে পরিকল্পনা করছে তা ব্যর্থ করতেই অক্ষয় কুমারকে আলাদা ভাবে প্রেরণ করা হয় এই  মিশনে।

আরও পড়ুন: মানসিক অসুস্থতা কলঙ্ক নাকি একটি অসুক? এই লক্ষণগুলি দেখলেই সাবধান হন তৎক্ষণাৎ

‘বাহুবলী’ খ্যাত অভিনেতা নাসেরের মুখে শোনা যায়, ‘ভারত রামের ভরসাতেই চলে’। এই ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানানো সহজ নয়, তাও অজানা নয় তাঁর কাছে। অক্ষয় কুমারকে ‘রাম সেতু’র ইতিহাস খুঁজে বার করবার অভিযানে পাঠাবেন নাসের। যদিও মিশনে পৌঁছে অক্ষয় উপলব্ধি করবেন আদতে মরবার জন্যই এই প্রত্নতাত্ত্বিক অভিযান পাঠানো হয়েছে তাঁদের। কিন্তু হার মানতে না-রাজ তিনি। এই লড়াইয়ে তাঁর সঙ্গী জ্যাকলিন এবং সত্যা দেব।

 ভারত রামের ভরসাতেই চলে, রাম সেতুর ট্রেলারে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা
ভারত রামের ভরসাতেই চলে, রাম সেতুর ট্রেলারে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা

অন্যদিকে, ‘রাম সেতু’ ছবিতে ভুল তথ্য তুলে ধরার অভিযোগে আক্কিকে আইনি নোটিস পাঠিয়ে ছিলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। টুইটারে নিজেই সেকথা জানালেন তিনি। বিজেপি সাংসদ টুইটে দাবি করেছিলেন, “হিন্দি ছবিতে ভুল তথ্য দিয়ে দর্শকদের বিভ্রান্ত করা হচ্ছে। ‘রাম সেতু’র নির্মাতা ও তারকাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস শেখানোর জন্য বিচারক সত্য সুব্রওয়ালের মাধ্যমে আইনি নোটিস পাঠাব।”

ভারত রামের ভরসাতেই চলে, রাম সেতুর ট্রেলারে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা

22

ট্রেলারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বিষয়কেই লক্ষ্য করা হয়, তা হল রামসেতু ইতিহাস। ইতিহাসে লুকে বহু প্রশ্নের উত্তর। আর তার গভীরে যেতেই মরিয়ে এই টিম। তবে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি পবিত্র, সেই ধর্মীয় ভাবাবেগ কতটা স্পষ্টভাবে উঠে আসবে এই ছবিতে তা দেখবার। অভিষেক শর্মা পরিচালিত এই ছবি মুক্তি পাবে চলতি বছরের ২৫শে অক্টোবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত