Russia-Ukraine war: ইউক্রেনে ভ্যাকিউম বম্ব ব্যবহার রুশ বাহিনীর, নিরব আমেরিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বৃহস্পতিবার সকালে ইউক্রেন আক্রমনের নির্দেশ দেন রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন। তারপর যত সময় এগিয়েছে ইউক্রেন জুড়ে তাণ্ডব দেখিয়েছে মস্কো। তছনছ হয়ে গিয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় জেলেনস্কির দেশ। প্রবল শক্তি নিয়ে রাজধানী কিয়েভের উদ্দেশ্যে রুশসেনা এগিয়ে আসলেও এখনও হাতে আসেনি কিয়েভ। এহেন পরিস্থিতিতে ইউক্রেনে ভ্যাকিউম বম্ব ব্যবহার রুশ বাহিনীর।

আরও পড়ুনঃ  গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা, কেমন আছেন বাদাম কাকু?

এই নিয়ে গতকাল মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক করেন ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা। সেখানেই উঠে এসে চাঞ্ছল্যকর তথ্য। মারকারোভা বলেন, ইউক্রেনের একটি শহরে ভ্যাকিউম বোমা ফেলছে পুতিন সরকার। পাশাপাশি অন্যান্য দিক থেকেও চালানো হচ্ছে আক্রমন। এক কথায় ইউক্রেনের প্রবল ক্ষতি চাইছে রাশিয়া। উল্লেখ্য, এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে বেশকিছু সময় ধরে বেলারুশে বৈঠক চালায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।

বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বৈঠক শেষ হওয়ার পরেই নাকি ফের ইউক্রেন আক্রমন চালায় রুশ সেনা। এই পরিস্থিতিতে সকলকে চিন্তায় রাখছে রাশিয়ার ভ্যাকিউম বম্ব ব্যবহার। আদতে কী এই ভ্যাকুয়াম বম্ব? বিশেষজ্ঞদের দাবি, এটি এক ধরনের থারমোবেরিক বোমা। কিন্তু কীভাবে কাজ করে এটি? জানা গিয়েছে, প্রথমে বাতাস থেকে অক্সিজেন শুষে নেয় এই বোমা। তারপর সজোরে ঘটে বিস্ফোরণ। যা তৈরি করে প্রচণ্ড শক্তিশালী শক ওয়েভ।

ইউক্রেনে ভ্যাকিউম বম্ব ব্যবহার রুশ বাহিনীর, নির্বাক বাইডেন সরকার 

Russian thermobaric bomb. Thermobaric weapon. Vacuum bomb. Modern weapon of  Russia. Differences from nuclear weapons
ইউক্রেনে ভ্যাকিউম বম্ব ব্যবহার রুশ বাহিনীর, নিরব আমেরিকা

এই ওয়েভ এতটাই শক্তিশালী হয় যে এক লহমায় ধ্বংস করে দেয় আশেপাশের সমস্ত কিছু। আবার অনেকের মতে, এই বোমা মুহূর্তের মধ্যে কোনও মানুষকে বাষ্পে পরিনত করার ক্ষমতা রাখে। আবার বেশকয়কটি সংগঠনের দাবি, ইউক্রেনে নাকি ক্লাস্টার বোমা ব্যবহার করছে মস্কো সরকার। বর্তমানে মানবিকতার খাতিরে বহু দেশ বন্ধ করে দিয়েছে এই বোমার ব্যবহার। কিন্তু সেসব নাকি একদমই মানছে না রাশিয়া। এখনও অব্দি এই বিষয়ে কোনও মন্তব্য করেনি বাইডেনের আমেরিকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত