নজরবন্দি ব্যুরোঃ দিনকয়েক আগেও বীরভূমের গ্রামে গ্রামে বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকর। সকলের বাদাম কাকু। হাতে দাঁড়ি পাল্লা নিয়ে বাদাম মাপার পাশাপাশি মুখে লেগে থাকত গান। সেই গান শুনতে শুনতে বাদাম কিনতেন সকলে। এভাবেই একদিন নেটমাধ্যমে ভাইরাল হয়ে যান তিনি। তার গাওয়া “বাদাম বাদাআম দাদা কাঁচা বাদাম” আজ সকলের মুখে মুখে।গতকাল দুর্ঘটনার কবলে পড়েন ‘বাদাম কাকু’। বর্তমানে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি।
আরও পড়ুনঃ যাত্রীদের জন্য সুখবর, ট্রেনে ফেরানো হচ্ছে অসংরক্ষিত কামরা


সূত্রে অনুযায়ী জানা গিয়েছে, কিছুদিন আগেই একটি গাড়ি কিনেছিলেন ভুবন বাদ্যকর। গত সোমবার সেই গাড়ি চালানোই শিখছিলেন তিনি। সেখানেই ঘটে যায় বিপত্তি। একমুহূর্তের অসাবধানতায় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সকলের প্রিয় বাদাম কাকুকে। তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি।
গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে ভুবন বাদ্যকর

এখন কেমন আছেন বাদাম কাকু? হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে তার বুকে কিছুটা চোট এসেছে। সেটা নিয়ে চিন্তার কোনও কারন নেই। প্রাথমিক অনুমান চিকিৎসকদের। তবে নিশ্চিত হওয়ার জন্য বেশকিছু পরীক্ষা নিরীক্ষা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে, তার গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কথা সমানে আসতেই দুশ্চিন্তা দেখা দিয়েছে অনুরাগীদের মধ্যে। সকলের প্রার্থনা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক বাদাম কাকু।







