যাত্রীদের জন্য সুখবর, ট্রেনে ফেরানো হচ্ছে অসংরক্ষিত কামরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশ জুড়ে করোনার সংক্রমণ বাড়তে থাকার ফলে একটা সময় বন্ধ করে দেওয়া হয় সমস্ত লোকাল ট্রেন। পরবর্তী সময়ে পরিস্থিতি খতিয়ে দেখে চালু করা হয় শ্রমিক স্পেশ্যাল। এরপরে সর্বসাধারণের জন্য দূরপাল্লার ট্রেন চালু হলেও তুলে দেওয়া হয় অসংরক্ষিত কোচ। বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রনে দেশের কোভিড পরিস্থিতি। তাই দূরপাল্লার ট্রেনে ফের অসংরক্ষিত কামরা চালুর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ Amul Milk: আগামীকাল ১ মার্চ থেকে বাড়ছে আমূল দুধের দাম, কোথায় ঠেকল নতুন দর?

পূর্বে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বলা হয়েছিল, অংসরক্ষিত কোচের ভিড়ে কোনমতেই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। তাই আপাতত শুধু চালু থাকছে সংরক্ষিত কোচ। এভাবেই কেটে যায় দেড়টা বছর। ধীরে ধীরে সমস্ত ট্রেন চালু কড়া হলেও অসংরক্ষিত টিকিট না মেলায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছিল সকলকে।

যাত্রীদের জন্য সুখবর, ফিরছে অসংরক্ষিত কোচ 

File:Bhopalshatabdi.jpg - Wikimedia Commons
যাত্রীদের জন্য সুখবর, ট্রেনে ফেরানো হচ্ছে অসংরক্ষিত কামরা

নানা মহল থেকে অসংরক্ষিত কামরা চালুর কথা বলা হলেও কোনও সুরাহা মেলেনি। এই সুযোগে নিজেদের যথেষ্ট সক্রিয় করে তুলেছিল দালাল শ্রেণির মানুষ। অপরদিকে, দীর্ঘদিন দূরপাল্লার ট্রেনগুলিতে অসংরক্ষিত কামরার ব্যবস্থা না থাকায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় রেল। তাই সমস্ত দিক বিবেচনা করে গত সোমবার অসংরক্ষিত কোচ ফেরানোর নির্দেশ দেন রেলওয়ে বোর্ডের ডিরেক্টর বিপুল সিংঘল। যা নিঃসন্দেহে যাত্রীদের জন্য সুখবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত