নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে আমুল তার দুধের দাম বাড়ানোর ঘোষণা করেছে। ১লা মার্চ, মঙ্গলবার থেকে ওই বাড়তি দাম দিতে হবে গ্রাহকদের। গোটা দেশেই নতুন দাম লাগু হবে আগামিকাল থেকে। আমুল দুধের সমস্ত ব্র্যান্ডের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রস্তুতকারী সংস্থা গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। লিটার পিছু ২ টাকা করে বাড়ছে দাম।



আরও পড়ুনঃ অবৈধ শিক্ষক নিয়োগের নেপথ্যে কে? সিবিআই কথা বলবে চাকরিপ্রার্থীদের সঙ্গে।
এই দাম বৃদ্ধির প্রসঙ্গে সংস্থা জানিয়েছে, প্যাকেজিং, পরিবহণ এবং পশুখাদ্যের খরচ বৃদ্ধির ফলে দুধ উৎপাদনের খরচ বেড়েছে। সার্বিক অপারেশন খরচ বেড়েছে। তাই দাম বাড়ানো হচ্ছে।



সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ১ মার্চ থেকে গুজরাটের আহমেদাবাদ ও সৌরাষ্ট্রের বাজারে প্রতি ৫০০ মিলিলিটার আমুল গোল্ডের দাম হবে ৩০ টাকা, আমুল তাজার দাম হবে ২৪ টাকা প্রতি ৫০০ মিলিলিটার এবং আমুল শক্তির দাম হবে ২৭ টাকা প্রতি ৫০০ মিলিলিটারে৷
আগামীকাল ১ মার্চ থেকে বাড়ছে আমূল দুধের দাম

জানা গিয়েছে আগে যা এমআরপি ছিল তার ওপরে ৪ শতাংশ হারে দাম বাড়ানো হচ্ছে। প্রায় ৮ মাস পর দুধের দাম বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ এর আগে গত বছর জুলাই মাসে দুধের দাম বাড়ানো হয়েছিল৷ গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন জানিয়েছে, গ্রাহকদের থেকে পাওয়া ১ টাকার মধ্যে প্রায় ৮০ পয়সা মিল্ক প্রডিউসারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।







