শিলিগুড়িতে ভ্যাকসিন নিয়ে চরম উত্তেজনা, বেপাড়ার লোক টিকা নিয়ে যাওয়ার অভিযোগ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিলিগুড়িতে ভ্যাকসিন নিয়ে চরম উত্তেজনা। শহরের ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশচন্দ্র বিদ্যাপীঠে সকাল থেকে চলছিল টিকাকরণ। স্থানীয়দের অভিযোগ, হঠাৎ কিছু বহিরাগত লোক এসে উত্তেজনার সৃষ্টি করে। অভিযোগ ওয়ার্ডে টিকাকরনের প্রক্রিয়া চললেও টিকা পাচ্ছিলেন না পাড়ার লোকরা। বরং ভ্যাকসিন নিয়ে যাচ্ছিলেন বেপারার বাসিন্দারা।

আরও পড়ুনঃ বদলির নোটিসে বিষ খেয়েছিলেন ৫ শিক্ষিকা, কোর্ট বলল সরকারের সিদ্ধান্ত অবৈধ

প্রথম দিকে এই ঘটনায় কেউ কিছু না বললেই বেড়া গড়ানোর সাথে সাথে উত্তেজনা বাড়তে থাকে। এরপর টিকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে কিছু মানুষ ফুলেশ্বরীতে অবরোধ করে রাস্তায় বসে পড়েন। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের জন্যে বরাদ্দ টিকা দিয়ে দেওয়া হচ্ছে অন্যদের। বিক্ষোভের খবর পয়ে শিলিগুড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। অপরদিকে ততক্ষণে টিকাকরণ কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে প্রাথমিক ভাবে কিছুক্ষেণের জন্য বন্ধ রাখা হয় টিকা দান।

শিলিগুড়িতে ভ্যাকসিন নিয়ে চরম উত্তেজনা, বেপাড়ার লোক টিকা নিয়ে যাওয়ার অভিযোগ!

পরিস্থিতি চরমে ওঠে টিকা দান বন্ধ হতেই। শুরু হয় তুমুল বাক বিতণ্ডা। স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ শিলিগুড়ির বিধায়কের মদতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তৃণমূল এর পক্ষ থেকে বিকাশ সরকার অভিযোগ করেন, কেন্দ্র যেখানে ভ্যাকসিন দিতে ব্যর্থ সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিকাকরণ চলছে। তাকে খারাপ করতে বিধায়কের নেতৃত্বে বাম ছেড়ে রামে যোগ দেওয়া সদস্যরা অশান্তি তৈরী করছে।

তবে বিক্ষোভ বেশিক্ষণ চলেনি। পুলিশ কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। সবাইকে টিকা দেওয়া হবে আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফে। কিছুক্ষন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলে শুরু হয় টীকাকরন কর্মসূচী। বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠলেও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিলিগুড়িতে ভ্যাকসিন নিয়ে চরম উত্তেজনার আবহেই তৎপরতার সঙ্গে টিকা দেওয়ার কাজ সম্পূর্ণ করেন স্বাস্থ্য কর্মীরা।

শিলিগুড়িতে ভ্যাকসিন নিয়ে চরম উত্তেজনা

abdee98f cb7f 4e8a 9d0e 360a194856d3

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত