নজরবন্দি ব্যুরোঃ বদলির নোটিসে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন শিক্ষিকারা, বিকাশ ভবনের সামনে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে বিষ খেয়েছিলেন ৫ জন শিক্ষিকা, তাঁদের মধ্যে এখনো এক জন চিকিৎসারত। সেই মামলাতে আজ আদালত সাফ জানিয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্তই অবৈধ।
আরও পড়ুনঃ বঙ্গে জারি দুর্যোগ, কয়েক ঘন্টাতেই গঙ্গার জলস্তর পেরোবে ১৫ ফুট!


বদলি হতে পারে না এই পদ্ধতিতে। নিজেদের দাবি নিয়ে আগস্টের শেষ দিকে এসএসকে ও এমএসকের চুক্তিভিত্তিক শিক্ষকরা রাস্তায় নেমেছিলেন। ২৪ তারিখে বিকাশ ভবনের সামনে আন্দোলন করেন তাঁরা। বক্তব্য ছিল প্রতিবাদ-আন্দোলন করার জন্যেই ইচ্ছে করে দূরে দূরে বদলি করা হচ্ছে তাঁদের। দক্ষিণবঙ্গের শিক্ষিকাকে পাঠানো হচ্ছে উত্তরবঙ্গে। সামান্য বেতনে অন্য জেলায় গিয়ে কাজ করা সম্ভব নয় বলেও জানিয়েছিলেন।
বদলির নোটিসে বিষ খেয়েছিলেন শিক্ষিকারা, আদালত সিলমোহর দিল তাঁদের কথাতেই।
প্রতিবাদ চলাকালীন পুলিশের সঙ্গে বচসা বাড়লে আচমকা কয়েকজন শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কা জনক অবস্থায় ভর্তি ছিলেন হাসপাতালে। এখনো একজন চিকিৎসাধীন। সেই নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে একপ্রকার। কখনো শিক্ষা মন্ত্রীর মন্তব্যে বিতর্ক বেড়েছে কয়েকগুন।


সেই ৫ শিক্ষিকাদের দায়ের করা মামলার শুনানিতে আজ রাজ্য সরকারকে কড়া ভাষায় তিরষ্কার করেছে কোর্ট। শুরু থেকেই শিক্ষিকারা জনিয়েছিলেন তাঁদের এই বদলি বৈধ নয়। শুনানিতে কোর্টও তাঁদের কথাতেই সিলমোহর দিয়েছে একপ্রকার, আদালতের মতে, রাজ্য সরকারের এই বদলি নীতিতে গলদ আছে। তবে রাজ্য সরকারের কড়া সমালোচনা করা হলেও মামলায় রায়দান হয়নি আজ। পরে কবে হবে এই মামলার রায়দান তা আদলতের তরফে জানানো হবে পরে।









