Urfi Javed: বাকশক্তি হারিয়েছেন অসহায় উর্ফি, হাসপাতালের বেডে শুয়ে কী ইঙ্গিত করলেন তিনি ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কখনও স্বল্প পোশাক, কখনও বা অদ্ভুত আবরণ উর্ফি জাভেদকে বরাবর এভাবেই দেখতে স্বচ্ছন্দ দর্শক। খোলামেলা পোশাক পরে বহুবার তোপের মুখে পড়েছেন উরফি। যদিও সেই নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই উরফির, ‘আমার শরীর, আমার ইচ্ছে’ এই কথাই বারবার বলতে শোনা গিয়েছে বিগ বস ওটিটি খ্যাত উরফি জাভেদকে। কিন্তু সেই উর্ফি জাভেদের মুখে কুলুপ পড়েছে। কোন কথাই বেরচ্ছে না মুখ থেকে। কিন্তু কেন ? কী হয়েছে তাঁর?

আরও পড়ুনঃ নতুন বছরে আসছে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, একসাথে অক্ষয় ও টাইগার

হাসপাতালের বেডে বসে রয়েছেন একজন মহিলা। একবার দেখলে চেনাই যাবে না এই উরফিকে। চোখের নীচে কালি, শুকনো চেহারা, পা মুড়ে বিষন্ন মুখে বসে আছেন তিনি। নেই কোন সাহসী পোশাক। চিকিৎসকরা জানিয়েছেন  ল্যারিংজাইটিসে আক্রান্ত তিনি। যে রোগ তাঁর বাকশক্তি কেড়ে নিয়েছে।

বাকশক্তি হারিয়েছেন অসহায় উর্ফি, হাসপাতালের বেডে শুয়ে কী ইঙ্গিত করলেন তিনি ?
বাকশক্তি হারিয়েছেন অসহায় উর্ফি, হাসপাতালের বেডে শুয়ে কী ইঙ্গিত করলেন তিনি ?

 

ভোকাল কর্ড বা স্বরযন্ত্রের সংক্রমণকে ল্যারিংজাইটিস বলা হয়। ভাইরাস বা ব্যাক্টেরিয়ার হানায় এই সংক্রমণ হয়। এছাড়াও ধুমপান, মদ্যপান ও স্বরযন্ত্রের উপর বাড়তি চাপ, অ্যালার্জি, ব্রঙ্কাইটিসের কারনেও এই রোগ হতে পারে। ৩ সপ্তাহের বেশি সময় বাকযন্ত্রের সমস্যা হলে সেটিকে  ল্যারিংজাইটিস বলে ধরে নেন চিকিৎসকরা। উর্ফির তাই হয়াছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাকশক্তি হারিয়েছেন অসহায় উর্ফি, হাসপাতালের বেডে শুয়ে কী ইঙ্গিত করলেন তিনি ?

urfi 1

‘স্প্লিটসভিলা’ তারকা এর আগে জানিয়েছেন দুবাই-তে গিয়ে ল্যারিনজাইটিস-এ আক্রান্ত হয়েছেন তিনি। সেই কারণে হোটেল রুম আর হাসপাতালেই সময় কাটেছে তাঁর। হাসপাতালের রুগ্ন ছবিও দিতে বাদ রাখেননি সোশ্যাল মিডিয়ায়। এখানে গিয়েও রীল ভিডিও করা নিয়ে বিতর্কে পড়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত