Upper Primary: যাবতীয় শুনানি প্রক্রিয়া সম্পন্ন, ডিসেম্বরেই উচ্চ-প্রাথমিকের মেধা তালিকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইন্টারভিউ তালিকা প্রকাশিত হওয়ার পর নিয়োগ প্রক্রিয়ায় কাট-অফ স্কোরের উপরে নম্বর থাকা সত্ত্বেও বহু প্রার্থীর তালিকায় নাম নেই বলে অভিযোগ উঠেছিল। তাই স্বচ্ছতার সাথে নামের তালিকা প্রকাশ করার জন্যে, চাকরি প্রার্থীদের অভিযোগ জানানোর সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়। কিন্তু এত অভিযোগ জমা পড়ে যা স্ক্রুটিনি করে আদালত নির্ধারিত সময়সীমার মধ্যে নিয়োগ তালিকা প্রকাশ করা সম্ভব নয় জানিয়ে হাই কোর্টে আরও সময় দাবি করে কমিশন।

আরও পড়ুনঃ বিরোধী দলনেতা পদটাই চলে যাবে, শুভেন্দুকে খোঁচা অখিলের

কমিশন আদালতে জানায় অফলাইন ও অনলাইন মিলিয়ে প্রায় ২৬ হাজার অভিযোগ জমা পড়েছে। এদিকে আদালতের নির্দেশর প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে কমিশনের অফিসে। যার ভিত্তিতে আবার অভিযোগকারীদের আলাদা আলাদা করে নাম তুলতে হবে আলাদা পোর্টালে। এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে তৈরি মেধাতালিকা হাই কোর্টে পেশ করতে হবে। সেই কারনেই আরও সময় চাই। স্কুল সার্ভিস কমিশনের আবেদনের ভিত্তিতে গত ১০ই নভেম্বর ১৫ সপ্তাহ সময় মঞ্জুর করে।

১৫ সপ্তাহ সময় মঞ্জুর হলেও ৪ সপ্তাহের মধ্যেই সমস্ত কাজ সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ১০ ডিসেম্বরের মধ্যেই উচ্চ প্রাথমিকের অভিযোগের যাবতীয় শুনানি প্রক্রিয়া সম্পন্ন করবে কমিশন। তাঁর ১ সপ্তাহের মধ্যেই যাবতীয় রিপোর্ট হাইকোর্টে পেশ করবে SSC। হাই কোর্ট সম্মতি দিলে চলতি মাসের শেষ সপ্তাহেই স্বচ্ছ মেধাতালিকা প্রকাশ করবে কমিশন। নিয়োগ সম্পূর্ণ হবে তার পরেই।

ডিসেম্বরেই উচ্চ-প্রাথমিকের মেধা তালিকা, হাই কোর্টে রিপোর্ট ১০ তারিখের পরেই। 

Upper Primary: যাবতীয় শুনানি প্রক্রিয়া সম্পন্ন, ডিসেম্বরেই উচ্চ-প্রাথমিকের মেধা তালিকা।
Upper Primary: যাবতীয় শুনানি প্রক্রিয়া সম্পন্ন, ডিসেম্বরেই উচ্চ-প্রাথমিকের মেধা তালিকা।

উল্লেখ্য, আদালতের সিঙ্গল বেঞ্চের রায় অনুযায়ী, ১০ জুলাই কমিশন দু’সপ্তাহ ধরে অভিযোগ গ্রহণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু পরে ২০ জুলাই ডিভিশন বেঞ্চ চাকরি প্রার্থীদের অভিযোগ গ্রহণের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত করার নির্দেশ দেয়। এছাড়াও রায়ে বলা হয় নিয়োগ প্রক্রিয়া জারি থাকলেও উচ্চ প্রাথমিকে ডিভিশন বেঞ্চের অনুমতি ছাড়া নিয়োগ করা যাবে না কাউকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন