নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়ে চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। ওমিক্রন আবহে যথা সময়ে উত্তরপ্রদেশ নির্বাচন করানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বৃহস্পতিবার কমিশনের তরফে জানানো হয়েছে, সমস্ত কোভিড সতর্কতা মেনেই আগামী বছর যথা সময়ে হবে উত্তরপ্রদেশ নির্বাচন।
আরও পড়ুনঃ কলকাতায় গোষ্টী সংক্রমণ! এক সপ্তাহের মধ্যে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ


মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়েছেন, এর আগে সর্বদলীয় বৈঠকে বসেন তাঁরা। সেখানে উপস্থিত ছিল বিজেপি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি এবং কংগ্রেস সহ সমস্ত পক্ষই। প্রতিটি দলের প্রতিনিধিদের তরফে যথা সময়ে নির্বাচনের কথা বলেন প্রতিটি পক্ষই। কীভাবে সংক্রমণ রোখা যায় সেবিষয়েও যুক্তি দিয়েছে প্রতিটি পক্ষই।

এদিন মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, সমস্ত রাজনৈতিক দলের থেকেই মতামত নেওয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণ নির্বাচন করাতে চাই। যাতে সমস্ত মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেবিষয়ে সুনিশ্চিত করতে চায় কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য এক ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে সময়।
কিছুদিন আগেই উত্তরপ্রদেশের নির্বাচন পিছিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানায় এলাহাবাদ হাইকোর্ট। আদালতের নির্দেশের পরেই উত্তরপ্রদেশের সমস্ত এলাকা ঘুরে দেখেন নির্বাচন কমিশনের একটি টিম। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে।


ওমিক্রন আবহে যথা সময়ে উত্তরপ্রদেশ নির্বাচন, বাড়তি নজরদারি

কমিশনের তরফে জানানো হয়েছে, সমস্ত বুথে থাকবে ভিভিপ্যাট। প্রায় এক লক্ষ বুথে করা হবে লাইভ ওয়েবকাস্টিং। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২০১৭ সালে নির্বাচনে ভোট পড়েছিল ৬১ শতাংশ। ২০১৯ সালে ভোট পড়ে ৫৯ শতাংশ। তাই সাধারণ মানুষকে ভোট্মুখী করাতে চায় কমিশন।







