নজরবন্দি ব্যুরো: সৌদি আরবের পর পাকিস্তান এবার রোষের মুখে সংযুক্ত আরব আমিরশাহির। বিশেষ করে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ইজরায়েল-আমিরশাহী সম্পর্ক নিয়ে বিরূপ মন্তব্যের পর থেকে খাপ্পা আবুধাবি ইসলামাবাদের উপর।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত দুই কর্মী ও গাড়ির চালক, আইসোলেশনে সলমন
এবার দৃষ্টি বন্ধ করলো পাকিস্তানিদের ভিসা দেওয়া। এই খবরের সত্যতা স্বীকার করেছে পাকিস্তানের বিশেষ দপ্তর বুধবার। যদিও ইসলামাবাদ দের দাবি, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে করোনা আবহেই। পাকিস্তান প্রশাসনের রাতের ঘুম উড়িয়ে ইজরায়েল এবং ভারত এর সম্পর্ক যত ভালো হচ্ছে,ততই খারাপ হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক।
তার জেরেই রাতের ঘুম উড়েছে পাকিস্থানে বসবাসকারী পাক নাগরিকদের। তাঁদের উপর বাড়ছে হয়রানি ও পুলিশি নজরদারি। কর্মসূত্রে কয়েক লক্ষ পাকিস্তানি বাস করেন এখন আবুধাবি, দুবাই সহ আমিরশাহির নানা শহরে।
কিন্তু আমিরশাহির সরকার মাদক পাচার, সন্ত্রাসবাদ, জেহাদ, সামাজিক অপরাধ বহুৎ নাগরিক জড়িয়ে পড়ায়, কড়া বিধি নিষেধ জারি করেছে পাকিস্তানিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে। প্রতিদিনই আমিরশাহী খারিজ করছে প্রায় কয়েক হাজার পাকিস্তানির ভিসার আবেদন। প্রায় ৫ হাজার পাঁচ নাগরিক বিভিন্ন অপরাধে শুধুমাত্র আবুধাবির আল সুয়েইহান জেলেই বন্দী।



