নজরবন্দি ব্যুরো : করোনায় আক্রান্ত দুই কর্মী ও গাড়ির চালক, আগামী ১৪ দিন তিনি নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। এমনকি তাঁর পরিবারের বাকিরাও গৃহবন্দী থাকবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই আক্রান্ত দুই কর্মী ও চালকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আর কয়েকদিন পড়েই সলমনের বাবা ও মায়ের বিবাহবার্ষিকী উদযাপন।
আরও পড়ুনঃ ২ বছর পর নায়ক হিসেবে শুটিং ফ্লোরে ফিরলেন শাহরুখ।
পরিকল্পনা ছিল,ধুমধাম করে বাবা-মায়ের এই অনুষ্ঠান পালন করবে পরিবার। তবে করোনার কারণে আপতত এইসব স্থগিত রাখা হয়েছে। ফলে কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে দ্রুত আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিনেতা। পাশাপাশি কর্মীরা যাতে হাসপাতালে সঠিক চিকিৎসা পান সেই দিকেও নজর দেন তিনি।
এই মুহূর্তে ছোটো পর্দায় অনুষ্ঠিত জনপ্রিয় শো ‘বিগ বস’-এর শুটিং করছেন, সলমন। এমনকি নতুন এপিসোডের জন্যও শুট করার কথা ছিল সলমনের। আর সেই শুটিং-টা নিয়ে কি হবে সেই নিয়েও ধোঁয়াশার মধ্যে রয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এছাড়াও ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও ফিরছিলেন ভাইজান। সম্প্রতি প্রভু দেবা পরিচালিত ‘রাধে’ ছবিতেও কাজ শেষ করেন তিনি। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন, দিশা পাটানি। আগেই ঠিক ছিল, ছবিটি ঈদে মুক্তি পাবে।
করোনায় আক্রান্ত দুই কর্মী ও গাড়ির চালক, তবে শেষ পর্যন্ত করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। প্রসঙ্গত, মার্চে প্রধানমন্ত্রী দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করার পরই সলমন সপরিবারে কোয়ারান্টাইনে ছিলেন তাঁর পানভেলের ফার্ম হাউসে। সেই সময় তাঁকে বন্ধুবান্ধব ও পারিবারিক সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। এমনকি সেই সময় কৃষিকাজেও মন দিয়েছিলেন তিনি।



