নজরবন্দি ব্যুরোঃ ২ বছর পর নায়ক হিসেবে শুটিং ফ্লোরে ফিরলেন শাহরুখ। বলিউডের প্রথম সারির অভিনেতা শাহরুখ খান নায়ক হিসেবে ফিরলেন শুটিং ফ্লোরে।বি-টাউনে এমনই খবর শোনা যাচ্ছে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সিনেমার নাম, পাঠান। ভাইরাল শাহরুখের সেটে প্রত্যাবর্তনের ছবি।২০১৮ সালের জুন মাসে ‘জিরো’র শুটিং শেষ করেছিলেন শাহরুখ।
আরও পড়ুনঃ অভিনয় জগতে পা রাখলেন টেনিস তারকা সানিয়া মির্জা।
সে বছরের ডিসেম্বরেই মুক্তি পেয়েছিল ছবিটি। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, অনু্ষ্কা শর্মার মতো তারকা থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। বাজেটের ২০০ কোটি টাকা তুলতেও ব্যর্থ হয়। এতেই মন ভেঙে যায় বলিউড অভিনেতার।
এরপর শাহরুখ খান সিনেমা থেকে ‘স্বেচ্ছা অবসর’নেন।বিগত দুই বছরে কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন, ‘ব্রহ্মাস্ত্র’র মতো সিনেমায় ক্যামিও চরিত্রেও শুটিং করেছেন। কিছুদিন আগে কলকাতা নাইট রাইডার্সের থিম সংয়ের ভিডিওতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সিনেমার নায়ক হিসেবে শুটিং ফ্লোরে ফেরেননি কিং খান। তাঁর প্রত্যাবর্তনের প্রতীক্ষায় দিন গুনছিলেন অনুরাগীরা।
২ বছর পর নায়ক হিসেবে শুটিং ফ্লোরে ফিরলেন শাহরুখ। এই বলিউড অভিনেতা যশরাজ ব্যানারেই সিনেমার ফ্লোরে নায়ক হিসেবে ফিরলেন।ফের বলিউড বাদশাকে নায়ক হিসেবে শুটিং ফ্লোরে দেখে আবেগে ভেসে গিয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং বাকি কলাকুশলীরা।



