Russia Ukraine Crisis: ১৪ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল ইউক্রেনের বিমান, অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সকাল থেকে দফায় দফায় বোমাবর্ষণের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ শহর। একে একে শহর ছাড়তে চলেছেন সাধারণ মানুষ। এরই মধ্যে কিয়েভে ১৪ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল ইউক্রেনের বিমান।

আরও পড়ুনঃ ইউক্রেনে ভারতীয়দের জন্য খুলে গেল ফেরার পথ, সাহায্যে এগিয়ে এল কাতার #RussiaUkraineConflict

Image

সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, কিয়েভ থেকে ২০ কিলোমিটার দক্ষিণে বিমানটি ভেঙে পড়ে। বিমানে উপস্থিত ছিলেন ১৪ জন যাত্রী। কিন্তু কতজনের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

Image

বিমানটি ভেঙে পড়ার পর ট্যুইট করে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্টের প্রাক্তন মুখপাত্র ইউলিয়া মেন্দেল। এখনও ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই পরিস্থিতি এতটাই খারাপ যে ভারতের হস্তক্ষেপের জন্য আর্জি জানিয়েছেন ইউক্রেন। রাশিয়ার ছোঁড়া বোমাবর্ষণের জেরে ইউক্রেনের ৪০ জনের মৃত্যু হয়েছে।

রুশ সেনার অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও ইউক্রেনের ১৮ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তবে সংখ্যাটা এখনও অবধি ক্ত তা পরিষ্কার করে কিছুই বলা যাচ্ছে না।

১৪ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল ইউক্রেনের বিমান, বাড়ছে মৃত্যুর সংখ্যা 

Image

স্থল এবং আকাশপথ ছাড়াও প্রথম দিনের যুদ্ধে অংশগ্রহণ করেছে নৌ সেনা। মারিউপোল এবং ওডোসায় রুশ সেনার অ্যাম্ফিবিয়ায়ন ভেহিকেল দিয়ে ল্যান্ডিং করেছে বলে জানা গিয়েছে। ইউক্রেনের দাবী, বিমানবন্দর এবং ঘন বসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়েছে তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন