ইউক্রেনে ভারতীয়দের জন্য খুলে গেল ফেরার পথ, সাহায্যে এগিয়ে এল কাতার #RussiaUkraineConflict

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নির্দেশের পরেই ইউক্রেনের ওপর হামলা চলে। লাগাতার বোমাবর্ষণের জেরে আতঙ্কে সাধারণ মানুষ। আটকে পড়েছে বহু ভারতীয় পড়ুয়া। ইউক্রেনে ভারতীয়দের জন্য খুলে গেল ফেরার পথ। ভারতের সাহায্যে এগিয়ে এল কাতার।

আরও পড়ুনঃ হুঁশিয়ারি উড়িয়ে মস্কোয় পা রাখলেন ‘উত্তেজিত ইমরান’, জরুরী বৈঠকে নরেন্দ্র মোদি।

ভারতীয় অসামরিক বিমান দফতরের তরফে জানানো হয়েছে, ভারত-কাতারের এয়ার বাবেল পরিষেবার মাধ্যমে ইউক্রেন থেকে ভারতে ফিরবেন তাঁরা। কাতারের ভারতীয় দূতাবাসের তরফে এই খবর আসার পর থেকেই অনেকটা নিশ্চিন্তে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা।

বৃহস্পতিবার সকাল বেলা রাশিয়ার হামলার পরেই সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ইউক্রেনের তরফে। ফিরে আসে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। জরুরী বিমানে চড়ে ১৮২ জনকে দিল্লিতে ফেরানোর ব্যবস্থা করা হয়েছিল।

ইউক্রেনে ভারতীয়দের জন্য খুলে গেল ফেরার পথ, কাতার পথে ফিরবেন ভারতীয়রা 

ইউক্রেনে ভারতীয়দের জন্য খুলে গেল ফেরার পথ, কাতার পথে ফিরবেন ভারতীয়রা 
ইউক্রেনে ভারতীয়দের জন্য খুলে গেল ফেরার পথ, কাতার পথে ফিরবেন ভারতীয়রা

সময় গড়াতেই বদলে যায় পরিস্থিতি। সমস্ত ভারতীয়দের শান্তি বজায় রাখার জন্য নির্দেশ দেয় ইউক্রেনের ভারতীয় দূতাবাস। যে যেখানে রয়েছে, তাঁকে সেখানেই থাকার নির্দেশ দেয় ভারত। কিন্তু কিভের পরিস্থিতি এতটাই উদ্বেগজনক, দ্রুত কিয়েভ শহর ছেড়ে বের হওয়ার পরিকল্পনা রয়েছে সাধারণ মানূষের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন