ছাড়পত্র পেল করোনা ভ্যাকসিন, আগামী সপ্তাহ থেকেই টিকাকরণ ব্রিটেনে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছাড়পত্র পেল করোনা ভ্যাকসিন, আগামী সপ্তাহ থেকেই টিকাকরণ ব্রিটেনে। অতিমারি রুখতে বুধবার বিশ্বের প্রথম দেশ হিসাবে ফাইজার বায়ো অ্যান্ড টেকের ভ্যাকসিন অনুমোদন করল ব্রিটেন। আগামী সপ্তাহের শুরু থেকেই সবচেয়ে আশঙ্কাজনক রোগীদের কোভিড-১৯ এর টিকা দেবে ব্রিটেন প্রশাসন। এখনও পর্যন্ত গোটা বিশ্বে অতিমহামারীর কবলে প্রায় ১৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ বঙ্গে শুরু কোভ্যাক্সিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল, প্রথম টিকা নিলেন ফিরহাদ।

অবশেষে করোনার কবল থেকে মুক্তি পেতে আশার আলো দেখতে পাচ্ছে ব্রিটেন। প্রথমে এই ভ্যাকসিনকে আশঙ্কাজনক রোগীর দেহে ব্যবহারের জন্য সবুজ সংকেত দেয় মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রডাক্টস রেগুলেটরি অথারিটি। আন্তর্জাতিক সংবাদ সংস্থাসূত্রে খবর, ফাইজারের টিকা আগামী সাতদিনের মধ্যে গণহারে উত্‍পাদিত হয়ে আপত্‍কালীনক্ষেত্রে ব্যবহারের জন্য চলে আসবে। ভ্যাকসিন ব্যবহারের পর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা, সে দিকে জোরালো নজর রাখবে ব্রিটেন সরকার।

ছাড়পত্র পেল করোনা ভ্যাকসিন, আগামী সপ্তাহ থেকেই টিকাকরণ ব্রিটেনে। এদিন ব্রিটেনের সরকারি সূত্রে বলা হয়, ব্রিটিশ সরকার নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রডাক্টস রেগুলেটরি অথারিটির শর্তাশর্ত মেনে নিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ব্রিটেনে এক কোটি ভ্যাকসিন চলে আসতে পারে। মার্কিন ওষুধ নির্মাতা সংস্থা ফাইজার জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে এমআরএমএ প্রযুক্তি ব্যবহার করে কোভিড ১৯ ভ্যাকসিন তৈরি করেছে। ফাইজার কর্তৃপক্ষের দাবি, এই ভ্যাকসিন ৯৪.৫ শতাংশেরও বেশি কার্যকরী হতে পারে।

আরও পড়ুনঃ দিল্লি-হরিয়ানা বর্ডারে কৃষক আন্দোলনে সংহতি জানাতে গিয়ে পুলিশের হাতে আটক ‘শাহিনবাগের দাদি’!

বিশ্বের ৬টি দেশে ট্রায়াল চালিয়ে ফাইজার জানিয়েছিল, তাদের ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কার্যকারিতারও তারতম্য ঘটেনি। ব্রিটিশ স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানত এই ঘটনাকে শুভ সংবাদ বলেছেন। বুধবার মার্কিন সংস্থাও এই মাহেন্দ্রক্ষণকে ঐতিহাসিক মুহূর্ত। নিঃসন্দেহেই গুরুত্বপূর্ণ মুহূর্ত, এখন অপেক্ষা কত তাড়াতাড়ি সামগ্রিক ছাড়পত্র পেতে পারে এই করোনা ভ্যাকসিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত