নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে দূরাগত শিক্ষার ক্ষেত্রে নিয়ম শিথিল করলো ইউজিসি। দূর শিক্ষা পঠনপাঠন রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ানো হয়, চলতি শিক্ষাবর্ষে ইউজিসি নিয়ে এলো নয়া নিয়ম। পশ্চিমবঙ্গে মোট চারটি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কোর্সের পাশাপাশি দূরাগত শিক্ষায় পড়ানো হয়। সেগুলি হল- রবীন্দ্রভারতী, কল্যানী, বর্ধমান, উত্তরবঙ্গ।
আরও পড়ুনঃ জগৎসভার শ্রেষ্ঠ আসনে বাংলা।রাষ্ট্রসংঘে পুরস্কৃত সবুজ সাথী, উৎকর্ষ বাংলা।


এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে করোনা আবহে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে যোগ্যতামান শিথিল করলো ইউ জি সি। এই বিশ্ববিদ্যালয়গুলি চলতি শিক্ষাবর্ষে নিজেদের দুরাগতশিক্ষা কোর্সে পড়ুয়াদের ভর্তি করতে পারবে। ইউজিসি-র সচিব রজনীশ জৈন ৪ ই সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি পেশ করেছেন। তাতে বলা আছে, ডুয়াল বিশ্ববিদ্যালয়ের ন্যাক মুল্যায়নে ৩.০১ পয়েন্ট থাকলে তবেই শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ সালের শিক্ষাবর্ষে পড়ুয়াদের ভর্তির আবেদন ইউজিসির কাছে করতে পারবে।
এমনকি অনলাইন পড়ুয়া ভর্তিতে ইউজিসির কাছে অনুমোদনের আবেদন করতে হবে। করোনার কারণেই এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ন্যাক পরিদর্শন ঘিরে নানা জটিলতা হওয়ায় এই ছাড় দেওয়া হয়েছে। আগের প্রতিষ্ঠানগত অন্যান্য ১০ টি শর্ত মানতে হবে। ইউজিসি এই সুযোগ শুধুমাত্র ২০২০-২০২১ সালের জুলাই ও জানুয়ারি থেকে শুরু শিক্ষাবর্ষের জন্য দিয়েছে।
আরও পড়ুনঃ সুখবর দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। পরীক্ষা ৮ই নভেম্বর।


করোনা আবহে দূরাগত শিক্ষার ক্ষেত্রে নিয়ম শিথিল করলো ইউজিসি। এই বিষয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্জ সব্যসাচী রায় চৌধুরী বলেছেন, “ ইউজিসির গেজেট নোটিফিকেশন ওয়েবসাইটে দেখেছি। এটা স্বস্তির খবর । আমরা শিঘ্রই অনলাইনে আবেদন জানাবো”।







