Tollywood couple: চুপি চুপি সেরে ফেলেছিলেন বিয়ে, হানিমুনে দার্জিলিং পাড়ি দিলেন উদয়-অনামিকা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তীর সম্প্রতি চার হাত এক হল। তাদের সম্পর্ক ভাঙ্গা নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল তার মধ্যেই সবাইকে ভুল প্রমান করে সবার চোখ আড়াল করে বিয়ে সেরে ফেললেন। গত মাসের ২৮ তারিখ তাদের দুহাত এক হয়।

আরও পড়ুনঃ শুটিং সেটে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সৈরিতি, এখন কেমন আছেন অভিনেত্রী?

তবে বিয়ে তো হয়ে গিয়েছে বেশ কয়েকদিন হয়েই গেল। এবার পালা হচ্ছে তাদের হানিমুনের। এই নিয়ে তো এখন অনুরাগীদের মনে আলাদাই উত্তেজনা। সবার মনে একটাই প্রশ্ন বার বার ঘুরপাক খাচ্ছে। সেটা হল এই তারকা দম্পতি হানিমুনে কোথায় যাচ্ছেন।

357708234 800093518324864 2035719770192812566 nখুব সাদামাটা ভাবে বিয়ে করেছিলেন উদয়-অনামিকা। মাত্র কয়েকজন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন তারা। তাদের পোশাক আসাক থেকে শুরু করে গয়নাগাটি এমনকি খাবার দাবারেও ছিল সাধারণতা। হানিমুনেও কেন তার অন্যথা হবে? তাই চলে গেলেন দার্জিলিং এ।

চুপি চুপি সেরে ফেলেছিলেন বিয়ে, এবার পালা হানিমুনের

357660607 1487735985369835 2965341739022415072 nদার্জিলিং জেলার পাহাড়ি গ্রাম তাকদাহতে হানিমুন সারবেন। রহস্যে মোরা এই গ্রামেই তারা থাকবেন কিছুদিন। তবে একা যাননি তারা। সঙ্গে গিয়েছেন তাদের বন্ধুবান্ধবও। তবে দুজনের মধ্যে কাররই এটি প্রথম প্রেম নয়। এর আগে দুজনেরই প্রাক্তন ছিল। তবে সব কিছু ভুলে এখন তারা নতুন জীবন নিয়ে ব্যাস্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত