অধ্যাপকের ঘরে তালা ভাঙায়, শাস্তির মুখে বিশ্বভারতীর ২ পড়ুয়া

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : আবারও নতুন করে বিতর্কে জড়ালো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার দুই ছাত্রকে সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৃহস্পতিবারই তাঁদের কাছে পৌঁছে গিয়েছে সাসপেনশন নোটিসও। তবে কেন সাসপেন্ড করা হয় সোমনাথ সাউ ও ফাল্গুনি পান নামে ওই দুই পড়ুয়াকে? জানা যায়, সাসপেন্ডেড অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের অফিস ঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল ওই দুই পড়ুয়া। সেই ঘটনার জেরেই তিন মাসের জন্য এই সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সুত্রের খবর, ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আর সেই কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ আচমকাই দিল্লির পথে শতাব্দী, বিজেপিতে স্বাগত বললেন দিলীপ।

উল্লেখ্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নিয়ে সরব হওয়ায় শাস্তির কোপে পড়েন অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। তাঁকে সাসপেন্ড করা হয়। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ার। তাঁদের অভিযোগ, বিশ্বভারতীকে গৈরিকীকরণের চেষ্টা চলছে।

অন্যদিকে বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করার প্রতিবাদে জোট বাঁধেন দেশবিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাড়ে পাঁচশোরও বেশি অধ্যাপক। এরপরই বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা শুরু হয়।
তাঁরা বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে সুদীপ্তবাবুর সাসপেনশনের নির্দেশ দ্রুত প্রত্যাহার করার আবেদন জানান। একইভাবে অল ইন্ডিয়া ফেডারেশন অফ ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ টিচার্স অর্গানাইজেশন এবং ফেডারেশন অফ সেন্ট্রাল ইউনিভার্সিটিস টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বিশ্বভারতীর এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করা হয়েছে। আর এসবের মাঝে এই দুই পড়ুয়াকে সাসপেন্ডের ঘটনায় নতুন করে বেড়েছে জটিলতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর