সাপুরজিতে দিনেদুপুরে শ্যুটআউট, এসটিএফের সাথে গুলির লড়াইয়ে নিহত দুই দুষ্কৃতী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাপুরজিতে দিনেদুপুরে শ্যুটআউট, এসটিএফের সাথে গুলির লড়াইয়ে নিহত দুই দুষ্কৃতী। নিউ টাউনের অভিজাত শাপুরজি আবাসন দিনেদুপুরে সাক্ষী থাকল গুলির লড়াইয়ে। পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ গেল পাঞ্জাব থেকে আগত দুই দুষ্কৃতীর। ঘটনায় আহত হয়েছেন রাজ্য পুলিশের এসটিএফ-এর একজন অফিসার৷ একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে৷ কলকাতা পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড দুই দুষ্কৃতী কয়েকদিন ধরেই শাপুরজি এলাকার একটি আবাসনে এসে গা ঢাকা দিয়েছে।

আরও পড়ুনঃ রাজ্য নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে নাড্ডার সঙ্গে বৈঠকে তথাগত! খবর জানেনা বঙ্গ বিজেপি

সেইমত বিশেষ দল নিয়ে ওই আবাসনে হানা দেয় কলকাতা পুলিশ। কিন্ত পুলিশ এসেছে বুঝে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই দুষ্কৃতি। পাল্টা গুলি চালায় পুলিশও। যার জেরে প্রাণ হারায় দুজনেই। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হন বিধাননগর পুলিশের শীর্ষ কর্তারা৷ পুলিশের অনুমান, আবাসনের ভিতরে আরও কয়েকজন দুষ্কৃতী থাকলেও থাকতে পারে৷ ফলে গোটা এলাকা ঘিরে ধরে আবাসনের ভিতরে তল্লাশি শুরু করা হয়েছে৷ একই সঙ্গে আবাসনের বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও ব্যবস্থা নিয়েছে পুলিশ৷ নিউ টাউন সহ শহরে ঢোকা বেরনোর সমস্ত পথেও কড়া নজরদারি শুরু হয়েছে যাতে এই দুই দুষ্কৃতীর কোনও সঙ্গী পালাতে না পারে৷

সূত্র মারফত জানা যাচ্ছে নিহত দুই দুষ্কৃতীর নাম জয়পাল ভুল্লার এবং যশপ্রীত জস্সি৷ পাঞ্জাবের দুই কুখ্যাত দুষ্কৃতী মাদক এবং অস্ত্র পাচারোর মতো অপরাধের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু কি করে ওই আবাসনে তারা গা ঢাকা দিল সেই প্রশ্নের উত্তর এখনও খুঁজছে পুলিশ। গত রবিবার বীরভূমের সিউড়ি থেকে অস্ত্র এবং বিস্ফোরক সমেত একটি ট্রাক আটক করে পুলিশ৷ বিহার থেকে আসা ওই ট্রাকটি থেকে দু’ জনকে গ্রেফতার করে পুলিশ৷ সূত্রের খবর, ওই দু’জনকে জেরা করেই পঞ্জাবের এই দুষ্কৃতীর খোঁজ পায় পুলিশ৷

সাপুরজিতে দিনেদুপুরে শ্যুটআউট, এসটিএফের সাথে গুলির লড়াইয়ে নিহত দুই দুষ্কৃতী। জানা যায় পঞ্জাবের এই দুই অপরাধীই ওই বিস্ফোরক এবং অস্ত্রের বরাত দিয়েছিল৷ তারপর দুই অপরাধীর ঠিকানা সম্পর্কে নিশ্চিত হয়েই আজ দুপুর ৩ টেয় ওই আবাসনে হানা দেয় এসটিএফ। তারপরেই এই শ্যুটআউটের ঘটনা ঘটে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত