রাজ্য নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে নাড্ডার সঙ্গে বৈঠকে তথাগত! খবর জানেনা বঙ্গ বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে নাড্ডার সঙ্গে বৈঠকে তথাগত! তবে তার থেকে বড় আশ্চর্য্যের বিষয় হলো শুভেন্দুর দিল্লি গমনের সঠিক কারণ যেমন জানেনা বঙ্গ বিজেপির বাকি নেতারা, তেমনই তথাগতর দিল্লি গিয়ে নাড্ডার সঙ্গে বৈঠক প্রসঙ্গেও অন্ধকারে তাঁরা। নিজেদের দলের এনাত্রা কে কখন কোথায় বৈঠক করছেন খবরই থাকছে না দলের কাছে।

আরও পড়ুনঃ নিহতদের দরজায় অভিষেক, পার্থক্য বোঝালেন বিজেপির বলা আর মমতার করার।

ভোটের আগে থেকেই দলের বিরুদ্ধে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন তথাগত রায়। বহু আগে দলের দিন কটাক্ষ করেছিলেন শ্রাবন্তী-পায়েল-তনুশ্রীকে নিয়ে। বিজেপির প্রার্থীরা রঙ খেলতে গিয়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্রর সঙ্গে। সে বিতর্ক চাপা পড়লেও তার পর থেকে ক্রমাগত দল বিরোধী পোস্ট করে চলেছেন তিনি। নেহাত দল বিরোধী নয়, তথাগতর ট্যুইটে একেবারে সোজাসাপটা আক্রমন শানানো হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে কৈলাস বিজয়বর্গীয় অরবিন্দ মেনন সকলের বিরুদ্ধে।

বাংলায় বহু প্রস্তুতি সত্বেও বিজেপি হেরেছেন প্রশ্ন কেনো হেরেছে? দলের ভেতরে হারের পোস্ট মর্টেম হলেও দিন কয়েক আগে নিজের করা ময়না তদন্তের রিপোর্ট তথাগত পাঠিয়েছেন দিল্লিতে। তাতে তিনি কোড নাম দিয়ে দলের হারের কারণ হিসেবে কাঠ গড়ায় তুলেছেন দিলীপ-অরবিন্দ-কৈলাসদের। ট্যুইটে লিখেছিলেন “একজন খুব কাছের মানুষ এসে খুব কান্নাকাটি করছিলেন। বলছিলেন, কয়েক হাজার মানুষ, যাঁরা বিজেপি-র হয়ে কাজ করেছেন, তাঁরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের চাপে ঘরছাড়া। বড় অঙ্কের আর্থিক জরিমানার বিনিময়ে তাঁদের বাড়ি ফিরতে হচ্ছে। আমি অসহায়। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কে-এস-এ পালিয়ে গিয়েছেন। ডি ফোন ধরছেন না।”

শরীর খারাপ থাকায় মৌখিক রিপোর্ট পাঠিয়ে তথাগত লিখেছিলেন শরীর একটু সুস্থ হলেই দিল্লি গিয়ে জানিয়ে আসবেন সব। তার পরেই আচমকা দেখা যায় নাড্ডার সঙ্গে বৈঠক করছেন তথাগত রায়। আর এদিকে টিম বঙ্গ বিজেপি জানেই না সেকথা। এক কথায় যারপর নায় বিস্মিত তাঁরা। এদিকে দিলিপ যখন গতকালের বৈঠকে বারবার জানিয়েছেন দল বিরোধী পোস্ট করা যাবেনা। তার জন্য কমিটি গঠন করেছেন। এঅদিকে দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে তথাগত তখন বৈঠক করছিলেন নাড্ডার সঙ্গে। আজও দিল্লিতেই আছেন তিনি। দিনভর বৈঠক করছেন একাধিক নেতাদের সঙ্গে।

রাজ্য নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে নাড্ডার সঙ্গে বৈঠকে তথাগত! এদিকে দিল্লিতে আছেন শুভেন্দু অধিকারীও। মোদির সঙ্গে বৈঠক কজরেছেন। জানিয়েছেন বাংলার পরিস্থিতির কথা। গতকাল দিলিপ জানিয়েছিলেন শুভেন্দু কেনো দিল্লিতে জানেন না তিনি। তার পরেই গতকালের বৈঠক শেষে দিল্লি গেছেন সৌমিত্র-অর্জুনরা। সুত্রের খবর সেখানে গিয়েও তাঁরা বৈঠক করছেন শুভেন্দুর সঙ্গে। রাজ্য থেকে বহু কিলোমিটার পথ উজিয়ে দিল্লি গিয়ে বৈঠকের কারন এখন খুঁজে পাননি রাজ্যের বিজেপি নেতারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন