নিহতদের দরজায় অভিষেক, পার্থক্য বোঝালেন বিজেপির বলা আর মমতার করার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিহতদের দরজায় অভিষেক, পার্থক্য বোঝালেন বিজেপির বলা আর মমতার করার। নিহতদের দরজায় অভিষেক। সাহায্য নিয়ে পৌঁছে গেলেন বাড়ি বাড়ি। কথা বললেন সন্তান হারানো মায়ের সাথে। জড়িয়ে ধরলেন পিতাকে হারিয়ে অসহায় শিশুকে। গত কয়েকদিনে লাগাতার বজ্রপাতে রাজ্য জুড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। এক দিনের বাংলায় প্রাণ হারিয়েছিলেন ২৭ জন। তার বেশিরভাগ জনই মুর্শিদাবাদ, হুগলির।

আরও পড়ুনঃ কোপা আমেরিকা নিয়ে ফের অনিশ্চিয়তা! ব্রাজিলের সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা

আজ অভিষেক বহরমপুরের বানজেটিয়া এবং হাতিনগরের দুই পরিবার এবং রগুনাথগঞ্জ এবং সুতির ৮ নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। মৃত্যুর পরেই কেন্দ্র এবং রাজ্যের তরফে নিহতদের পরিবারের প্রতি সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিল। আজ সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে নিহতদের বাড়ি গিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে আজ মুর্শিদাবাদে নিহতদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের ঘোষিত সাহায্যের অর্থ তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়। দেখা করেছেন ৯ টি পরিবারের সাথে। প্রত্যেক পরিবারের হতে তুলে দিয়েছেন সরকারের ঘোষিত ২ লক্ষ্য টাকার সাহায্য অর্থ।

198426291 367071171417898 2733224550785097707 n

নিহতদের দরজায় অভিষেক, পার্থক্য বোঝালেন বিজেপির বলা আর মমতার করার।
নিহতদের দরজায় অভিষেক, পার্থক্য বোঝালেন বিজেপির বলা আর মমতার করার।

নিহতদের দরজায় অভিষেক, পার্থক্য বোঝালেন বিজেপির বলা আর মমতার করার। নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য বলেই মনে করেন। তাই ছুঁটে এসেছেন মুর্শিদাবাদে। সঙ্গে জানিয়েছেন, রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের জন্য মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সঙ্গে কেন্দ্রের সাহায্যের বার্তাকে কটাক্ষ করে বলেছেন, কেন্দ্র সাহায্য ঘোষণা করে কিন্তু মমতা বন্দোপাধ্যায় কাজ করে দেখায়। সাহায্য তুলে দেন হতে। ফারাক এটাই। তবে অভিষেক মনে করেন, কোনো আর্থিক সাহায্য পরিবারের সদস্য যাওয়ার ক্ষতিপূরণ করতে পারেনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত