নজরবন্দি ব্যুরোঃ প্রসঙ্গত সারা বিশ্ব জুড়ে প্রায় ১০০০ কোটি ছুঁতে চলেছে পাঠানের আয়, শুধু ভারতেই আয় ৫০০ কোটি। অন্যদিকে আগামী ছবির জন্য প্রস্তুত হচ্ছেন শাহরুখ। জুন মাসে মুক্তি পাওয়ার কথা অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। অন্যদিকে মুক্তির অপেক্ষায় সলমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’।
আরও পড়ুনঃ চাপের মুখে ইস্তফা দিলেন চেতন? ঘনিভূত হচ্ছে একাধিক প্রশ্ন

অনেক দিন পর দুই খান কে এক ফ্রেমে পেয়েছেন পাঠান ছবিতে। সেই করণ-অর্জুনের পর এই ছবিতে। তবে ভাইজান এই ছবিতে করেছেন একটি ক্যামিও চরিত্র। কিন্তু এবার বলিউডে বড় খবর দুই খান নাকি এক সঙ্গে আসছেন এক ছবিতে।

আর তাঁদের এক সাথে আনছেন আদিত্য চোপড়া। ইতোমধ্যেই দুই তারকার জন্য লেখা হচ্ছে নয়া ছবির স্ক্রিপ্ট।
বলিউডে বড় খবর, নতুন ছবিতে এক সাথে আসছেন দুই খান

স্পাই ইউনিভার্সের সেই আগামী ছবিতে তাঁদের দেখা যাবে একে অপরের বিপরীতে। দুই নায়কের সেই যুদ্ধে জয় হবে কার? তারজন্য অবশ্য অপেক্ষা করতে হবে।



