আগামী ২১শে জুলাই রয়েছে তৃণমূলের ‘শহিদ দিবস’। অন্যবারের থেকে একটু আলাদাই হতে চলেছে এবারের ‘শহিদ দিবস’ দাবি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছে এই ‘শহিদ দিবস’ এর সঙ্গে পালন করা হবে বিজয় দিবসও। এবার তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানান না এই ‘শহিদ দিবসে’ থাকবে আরো একটি চমক। তিনি জানান ‘শহিদ দিবস’ অনুষ্ঠানে দেবেন সদ্য লোকসভা নির্বাচনে জয়ী বিজেপির দুই সাংসদ।

কুণাল ঘোষ জানিয়েছেন, অনেকদিন ধরেই এই দুই সাংসদ তাদের সাথে যোগাযোগ রেখেছেন। এবং তারা যোগ দানের মঞ্চ হিসেবে আগামী একুশে জুলাইয়ের ‘শহিদ দিবস’এর মঞ্চকেই বেছে নিয়েছেন। তবে তারা সদ্য সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় দল বিরোধী আইনের কোথাও মাথায় রাখা হয়েছে। পুরো বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন। তাই আপাতত তাদের দলে থেকেই ভেতরের খবর দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, এই দুই সাংসদ ছাড়াও আরও বেশ কিছু বিধায়কও তৃণমূলে যোগ দিতে চাইছেন। পুরো বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বরা বিবেচনা করে দেখছেন। যদিও ২০২৬ লোকসভা ভোটের আগে যথেষ্ট সময় রয়েছে তাদের হাতে।
‘শহিদ দিবস’এর মঞ্চে যোগ দেবেন দুই বিজেপি সাংসদ! চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা ভোটের আগেও বিজেপির বহু বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নির্বাচনের আগে তুমুল জল্পনার সৃষ্টি করেছিল বিজেপির অন্দরে। তিনি জানিয়েছিলেন সঠিক সময়ে এই বিধায়কদের জন্য দরজা খুলে দেওয়া হবে। এবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিজেপির সাংসদ যোগদানের কথা উসকে দেওয়ায় ফের চাপের মুখে বিরোধী শিবির ।



