নজরবন্দি ব্যুরোঃ ২১ শে জুলাই সমাবেশ ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সদ্য চাইত নির্বাচনে বিপুল আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আর তারপরেই তৃণমূলের শহীদ দিবস। এবার পঞ্চায়েত নির্বাচনে জেতার ফলে সেটাকে বিজয় দিবস বলা চলে। আর এই সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ।
আরও পড়ুনঃ ২১ জুলাইও পথে নামবে বিজেপি, ঘোষণা শুভেন্দুর
আর এই নিরাপত্তার বলয় তৈরি করেই মূল মঞ্চে দায়িত্বে থাকবেন পুলিশের দুজন অতিরিক্ত নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিক। এরপরের পর্যায়ে থাকবেন মোট ৯ জন যুগ্ম নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিক। এছাড়াও থাকবেন ১২ জন ডেপুটি কমিশনার বা উপনগর পাল পদমর্যাদার পুলিশ আধিকারিক।

মিটিংয়ে যোগ দিতে আসা সমস্ত মিছিলকে এসকর্ট করবেন একজন করে এসি এবং ইনস্পেক্টর ব়্যাঙ্কের অফিসার। শহরজুড়ে থাকছে ৩২টি হেল্প ডেস্ক করা হচ্ছে। ধর্মতলা চত্বর মুড়ে ফেলা হচ্ছে একাধিক ওয়াচ টাওয়ারে। তিন জায়গায় রাখা হচ্ছে কুইক রেসপন্স টিম। পুলিশের একটি টিম থাকছে মূল মঞ্চের পাশেই।
একুশে জুলাইয়ের মঞ্চে কেমন হবে নিরাপত্তা ব্যবস্থা?

মোট ৪৪টি সিসিটিভি ক্য়ামেরা লাগানো হচ্ছে। অস্থায়ী কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবেন সিনিয়র অফিসাররা। শুক্রবার সকাল ৮টা থেকে এই এলাকায় জারি থাকবে ১৪৪ ধারা। কলকাতা পুলিশের পক্ষ থেকে ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘিরে ফেলা হবে গোটা ধর্মতলা চত্বর।




