লাগাতার মমতা বিরোধীতা, কঙ্গনার সাসপেন্ড অ্যাকাউন্ট করল খোদ টুইটার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাগাতার মমতা বিরোধীতা, কঙ্গনার সাসপেন্ড অ্যাকাউন্ট করল খোদ টুইটার। বরাবরই বিজেপির কাছের বলে পরিচিত তিনি। রাজ্যে বিধানসভা নির্বাচন চলা থেকেই একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ‘বিষোদগার’ টুইটে ভরিয়ে তুলেছিলেন নিজের অ্যাকাউন্ট। ভোটের ফল ঘোষণার পরেও ত তো কমেনি বরং আরও বেড়েছে।

আরও পড়ুনঃ নিজের গড় ধরে রাখতেই ব্যর্থ, অধীরের পদত্যাগ চাইছে কংগ্রেসেরই অন্দরমহল।

“বাংলা এবার কাশ্মীর হয়ে উঠবে” মার্কা টুইট থেকে মোদীকে বাংলা ‘সামলানো’র আর্জি কিছুই বাদ দেননি বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। অতি বিজেপি প্রীতির ফলে এবার সাসপেন্ড করা হল তাঁর টুইটার অ্যাকাউন্টটি। এছারা ভোটের ফল্প্রকাশের দিন টুইটারে বাংলাদেশি আর রোহিঙ্গাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যাখ্যা করেছিলেন তিনি। টুইটারে কঙ্গনা লেখেন, “বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি…। যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভাল, আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।”

প্রসঙ্গত কিছুদিন আগে মমতার প্রশংসা তাঁর মুখে শোনা গেলেও পরে তা বলা ভুল হয়েছে বলে জানান তিনি। তারপরই বাংলায় ভোট পরবর্তী হিংসার ছবি তুলে ধরার চেষ্টা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানান, বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করতে। এমনকী ভোটে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ক্ষমতায় আনার জন্য বাংলার ভোটারদেরও তীব্র কটাক্ষ করেন কঙ্গনা। যে ভাষা এবং ভিডিও অত্যন্ত হিংসাত্মক। যা সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে এবং অশান্তি ছড়াচ্ছে। এই অভিযোগেই সাসপেন্ড করা হল কঙ্গনার অ্যাকাউন্টটি। অন্যদিকে বাংলায় হিংসা আর অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই কলকাতা পুলিশের দ্বারস্থ  হয়েছেন হাই কোর্টের আইনজীবী সুমিত চৌধুরী।

লাগাতার মমতা বিরোধীতা, কঙ্গনার সাসপেন্ড অ্যাকাউন্ট করল খোদ টুইটার। বিজেপিকে সমর্থন জানাতে গিয়ে বাংলার মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন বলিউড অভিনেত্রী বলে দাবি তাঁর। ই-মেল মারফত কঙ্গনার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন তিনি। সবমিলিয়ে যথেষ্ট ফাঁপরে পড়েছেন ‘মণিকর্ণিকা’ কঙ্গনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত