নজরবন্দি ব্যুরোঃ চারধাম যাত্রা করতে গিয়ে মাঝরাস্তায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস। উত্তরাখণ্ডের একটি ঘাটে বাস উল্টে মৃত্যু ২২ জনের। গুরুতর আহত ৬ জনের কাছাকাছি মানুষ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে,
আরও পড়ুনঃ হজরত মহম্মদ-কে নিয়ে কুরুচিকর মন্তব্য, সাসপেন্ড বিজেপি মুখপাত্র নূপুর শর্মা


রবিবার মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাওয়ার সময় বড় দুর্ঘটনার মুখোমুখি হয় তীর্থযাত্রী বোঝাই একটি বাস। ছিলেন অন্তত ২৮ জন তীর্থযাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ঘাটে উলটে যায় বাসটি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ২২ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এখনও পর্যন্ত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



দুর্ঘটনার কবলে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতদের পরিচয় জানারও চেষ্টা করা হচ্ছে।

ভয়াবহ দুর্ঘটনা, তীর্থযাত্রী বোঝাই বাস উল্টে মৃত্যু ২২ জনের
অন্যদিকে ইতিমধ্যেই ঘটনার কথা জানতে পেরে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। টুইটে লেখেন, প্রতিমুহূর্তে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছেন তিনি।







