নজরবন্দি ব্যুরোঃ ‘প্রেম’, বাংলা এই দুই অক্ষরের কথাটি পাল্টে দিতে পারে দেশের সীমা, ভাঙতে পারে জাত পাত ধর্মের বেড়া। পৃথিবীর আদিকাল থেকেই প্রেম কখনো বা যন্ত্রনা, আবার কখনো বা আনন্দের। প্রেম দিয়ে জয় করা যায় না এরকম বোধহয় কোন জিনিস এই পৃথিবীতে নেই।
আরও পড়ুনঃ জীবনের অন্ধকার পর্বের মধ্যে দিয়ে যাচ্ছি, বিস্ফোরক বৈশাখীর স্বামী মনোজিত!


প্রেম মানে না দেশকালের গন্ডি। প্রেম মানে না জাতি, বর্ণ, ধর্ম। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় প্রেমের এই বিচরণ অনেকটা কুক্ষিগত হয়ে গেছে। দুটি মানুষের প্রেমের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে সমাজের কিছু স্বার্থান্বেষী মানুষ। আর এই মানুষগুলোই কখনো জাতপাতের অভিযোগ তুলে দেশকালের গণ্ডিতে বেঁধে দিয়ে বারবার চেষ্টা করেছে প্রেমকে কুক্ষিগত করতে।

নিজেদের স্বার্থে ব্যবহার করতে। বর্তমান সমাজে দুটি ভিন্ন ধর্মের মানুষের প্রেমের গল্প-গাঁথা নিয়েই সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টিউন টোন’ চ্যানেলের হিন্দি মিউজিক ভিডিও “ইয়া হাবিবি মাপ কর”। এই ভিডিওটির গীতিকার সুরকার এবং গায়ক শিমন হালদার।

দুই ভিন্ন ধর্মের যুবক-যুবতীর প্রেমের কাহিনী ভিডিও সং “ইয়া হাবিবি”
এই মিউজিক ভিডিওতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাহুল ও প্রিয়াঙ্কা। এছাড়াও আছেন রাজিব, মিঠ, আমির এবং বাবু। মিষ্টি সুরের গানটিতে প্রত্যেক শিল্পী তাদের নিজ নিজ চরিত্র খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। গানের মুখ্য চরিত্রে এক হিন্দু নারী এবং এক মুসলিম যুবকের প্রেমের কাহিনী বলা হয়েছে।



গানের সুরে এবং সুন্দর গল্পের মাধ্যমে যত্ন করে বুনোন হয়েছে গানের প্রতিটি দৃশ্য। প্রেমের আমঘো টানে দুই ভিন ধর্মের যুবক-যুবতী একে অপরের কাছে এসেছেন। কিন্তু কি হলো তাদের প্রেমের পরিণতি? সমাজ তাদেরই প্রেমকে মেনে নিল? তা জানতে এক্ষুনি দেখতেই হবে এই ভিডিওটি। থাকল এই ভিডিওর লিংক।








