নজরবন্দি ব্যুরোঃ সবজি খাওয়া শরীরের জন্য কতটা ভালো তা আমরা সবাই জানি। সবজির গুনাগুন নতুন করে বলার আর কোন অপেক্ষা রাখে না। তবে অনেকেই সবজি খেতে বিশেষ পছন্দ করে না। বিশেষ করে বাচ্চারা। তবে মায়েরা একটু কায়দা করে রান্না করলেই সবজি খেতেই অমৃত লাগে। পটলবাটা যদি এইভাবে রান্না করতে পারেন তাহলে তাই দিয়েই এক থালা ভাত মেখে খেয়ে নিতে পারবেন।
আরও পড়ুনঃ জানেন ভারতে তৈরি সবচেয়ে ব্যয়বহুল সিনেমা কোনটি? যা আদিপুরুষের থেকে বেশী বাজেটের


উপকরন
পটল
পেঁয়াজ কুচি
কাঁচালঙ্কা
রসুন কুচি
হলুদ গুঁড়ো
শুকনোলঙ্কা
কালো জিরে
চিনি
নুন
সর্ষের তেল

উপকরন
প্রথমে পটলগুলো কেটে নিন। তারপর পটলগুলো কেটে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর পটলগুলো মিক্সির মধ্যে দিয়ে ভালো করে বেটে নিন। এরপর এই মিশ্রণটি আলাদা করে রেখে দিন। তার পর আর একটি বাটিতে রসুন এবং কাঁচালঙ্কা নিয়ে নিন। এবং একসঙ্গে বেটে নিন। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিন। এরম তেল ভাল করে গরম করে নিন। এরপর গরম তেলের মধ্যে শুকনোলঙ্কা ও কালোজিরে ফোঁড়ন দিয়ে দিন। এরপর তার মধ্যে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিন।


আহা যেন অমৃত! এই রেসিপি খেয়ে দেখুন হারিয়ে যাবেন

তারপর সেটি ভালকরে বাদামি করে ভেজে নিন। এরপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে একে একে কাঁচা লঙ্কা বাটা এবং পটল বাটাটা দিয়ে দিন। তার পর তার মধ্যে একে একে পরিমান মত নুন মিষ্টি দিয়ে দিন। এরপর সমস্ত মিশ্রণটি জমিয়ে কষাতে থাকুন। এরপর তেল ছেড়ে দিলেই বুজতে পারবেন রান্নাটি তৈরি হয়ে গিয়েছে।








