টিকল না রিপাবলিকানদের ‘ভোট কারচুপি’র মামলা, আদালতেও হার ট্রাম্পের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টিকল না রিপাবলিকানদের ‘ভোট কারচুপি’র মামলা, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরেছেন। এবার আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হারার পর এবার আদালতেও ধাক্কা খেল ট্রাম্প শিবির। আদালতে খারিজ হয়ে গিয়েছে পেনসিলভেনিয়া, অ্যারিজোনা ও মিশিগানে ভোটে কারচুপির অভিযোগে রিপাবলিকানদের করা মামলা।

আরও পড়ুনঃ দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।

‘ব্যাটল গ্রাউন্ড’ স্টেট পেনসিলভেনিয়ায় নির্বাচনের দিন ৯ হাজার ৩০০ টি মেল-ইন-ব্যালট বা ডাকযোগে আসা ভোট খারিজ করার রিপাবলিকান শিবিরের দাবি খারিজ করে দেয় একটি ফেডারেল কোর্ট।

আদালত জানায় যে, ‘করোনা মহামারীর আবহে যোগাযোগ ব্যবস্থায় বিস্তর প্রভাব পড়েছে। ফলে ভোটগ্রহণের জন্য অতিরিক্ত তিনদিনের সময় দেওয়ার সিদ্ধান্ত সঠিক’। বিচারক ডি ব্রুক্স সাফ বলেন, ‘বৈধ প্রত্যেকটি ভোট গণনা হওয়া উচিত।’

 টিকল না রিপাবলিকানদের ‘ভোট কারচুপি’র মামলা, এর আগে পেনসিলভেনিয়ার সুপ্রিম কোর্ট নভেম্বরের ৬ তারিখ পর্যন্ত ব্যালট নেওয়া হবে বলে রায় দিয়েছিল। ভোটে কারচুপির অভিযোগে এই প্রদেশে প্রায় ১৫টি পৃথক মামলা করেছে ট্রাম্প শিবির।

এবারের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আরও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড স্টেট মিশিগানেও ধোপে টেকেনি রিপাবলিকানদের মামলা। ডেট্রয়েট এলাকায় ভোটে জালিয়াতি ও কারচুপির অভিযোগে মামলা করেছিল রিপাবলিকান শিবির। এদিন সেই মমলা খারিজ করে দেন বিচারক।

অ্যারিজোনায় একইভাবে ফিনিক্স মেট্রো কেন্দ্রে ট্রাম্প শিবিরের ব্যালট ফের খতিয়ে দেখার দাবি খারিজ করে দেয় আদালত। এদিকে, ডোনাল্ড ট্রাম্পের আইনি লড়াইকে ধাক্কা দিয়ে পেনসিলভেনিয়ার মামলা থেকে সরে দাঁড়িয়েছে আইনি পরিষেবা প্রদানকারী সংস্থা Porter Wright Morris & Arthur।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন