ক্ষমতা প্রয়োগের শেষ চালে নিজের কাছের লোকেদেরই শাস্তি মুকুব ট্রাম্পের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিদায়ী ঘণ্টা বেজে গেছে বেশ কিছুদিন আগেই।  এখনো হাতে শুধু সময় আছে শেষ কিছু প্রশাসনিক কাজ করার।  আর সেগুলোই সেরে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শেষ চালে মোটমাট নিজেরই কাছের ২৬ জনের সাজা মুকুব করলেন তিনি।

আরও পড়ুনঃ “স্বল্প পোশাকের” ছবিতে রিয়্যাক্ট। একাধিক চর্চার কেন্দ্রে পোপ ফ্রান্সিসকাস।

ট্রাম্পকে সরিয়ে দেশের মানুষ নির্বাচন করেছেন জো বাইডেন কে। ট্রাম্পের কাছে এখনো সময় শুধু কিছু প্রশাসনিক কাজের সম্পন্ন করার। মসনদ ছাড়ার আগে বেশ বড়সড় চমক দিয়ে দিলেন তিনি। যে ২৬ জনকে সাজা থেকে মুক্তি দিয়েছেন তিনি,তালিকা বলছে তাঁদের প্রত্যেকেই ট্রাম্পের কাছাকাছি। কেউ বন্ধু তো কেউ আত্মীয়।

তালিকার মধ্যে যেসব নাম বেশি প্রচারে আসছে তাঁরা হলেন রজার স্টোন ও মানাফর্ট। ট্রাম্পের ২০১৬  প্রচারে রীতিমত জান লাগিয়ে দিয়েছিলেন তিনি। আর কাছের মানুষ মানাফর্ট কর না দেওয়ায় অভিযুক্ত ছিলেন। ১কোটি মার্কিন ডলারের বেশি কর না দেওয়া সেই ব্যক্তিকেও বেকসুর খালাস করে দিয়ে গেলেন ট্রাম্প। নিজের মেয়ের শ্বশুর কেউ সাজা থেকে মুক্তি দিয়েছেন তিনি।

ক্ষমা করেছেন ইরাকের নাগরিক হত্যায় অভিযুক্ত ১৫ জনকে। যদিও মসনদ ছাড়ার আগে ট্রাম্পের এহেন উদরতাকে ভালোভাবে নিচ্ছেন না কেউই। ট্রাম্প বরাবরের মতো আইনের তোয়াক্কা না করে শুধু নিজের ইচ্ছাতেই নিজের আত্মীয়,রিপাবলিক দলের লোকজন এবং বন্ধুদের ছাড়পত্র দিচ্ছেন বলে অভিযোগ। কিন্তু ট্রাম্প কবেই বা এসবে পাত্তা দিয়েছেন। প্রশাসনিক ক্ষমতার শেষ লগ্নে আর একবার নিজের সিদ্ধান্তে অনড় থেকে নিজের ক্ষমতা প্রদর্শন করলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত