গুরুতর জালিয়াতির পর্দা ফাঁস। আপাতত বন্ধ নিউজ চ্যানেলের টিআরপি রেটিং!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গুরুতর জালিয়াতির পর্দা ফাঁস। আপাতত বন্ধ নিউজ চ্যানেলের টিআরপি রেটিং!টেলিভিশন চ্যানেলের জনপ্রিয়তা বিচার করা হয় টেলিভিশন রেটিং পয়েন্ট দিয়ে। এই টিআরপি নিয়েই চ্যানেলগুলির মধ্যে ২৪ ×৭ প্রতিযােগিতা চলে। কিন্তু এই টিআরপিতেই যে বিশাল কারচুপি! যত গুড় তত মিষ্টির মতাে। যত টাকা তত শীর্ষে টিআরপি। মুম্বই পুলিশের তদন্তে শেষমেশ পর্দাফাঁস। সাংঘাতিক ঘটনায় তাজ্জব দেশ।

আরও পড়ুনঃ অনলাইন মিউচুয়াল ট্রান্সফারে জটিলতা দূরীকরণ ও সাধারণ বদলির দাবিতে আন্দোলন UTWA-র

BARC-এ জালিয়াতির অভিযােগের জেরে এবার চাপের মুখে নিউজ চ্যানেলের টিআরপি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল BARC। ১২ সপ্তাহের জন্যে স্থগিত রাখা হতে পারে নিউজ চ্যানেলগুলির টিআরপি রেটিং। গত ৮ অক্টোবর টিআরপিতে কারচুপির পর্দাফাঁস হয়। টিআরপি নির্ধারণের পরিকাঠামাের স্বচ্ছতা নিয়েই ওঠে প্রশ্ন। ‘ফেক-ভীতি’ এবার তাই থাবা বসাল নিউজ চ্যানেলের টিআরপি রেজাল্টে!

গুরুতর জালিয়াতির পর্দা ফাঁস। আপাতত বন্ধ নিউজ চ্যানেলের টিআরপি রেটিং! ফেক রেটিংয়ের হাত থেকে প্রকৃত পারফরম্যান্সকে আলাদা করার জন্য নিজেদের সিস্টেম আরও সুরক্ষিত করবে দেশের রেটিং এজেন্সি ‘ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল'(BARC)। ফলে আগামী দু-তিন মাসের জন্য নিউজ চ্যানেলগুলির কোনও সাপ্তাহিক রেটিং তারা জানাতে পারবে না বলে জানিয়েছে বার্ক। টিআরপিতে কারচুপির অভিযােগে গ্রেফতার দুই টিভি চ্যানেল কর্তা। এক সর্বভারতীয় চ্যানেলের বিরুদ্ধে টিআরপি নিয়ে দুর্নীতি করার অভিযােগও উঠেছে সম্প্রতি।

টিআরপি কম আসায় বিভিন্ন টিভি চ্যানেল একাধিকবার BARC-তে চিঠি লেখে। কোনও সদুত্তর আসেনি কখনও। কিন্তু ভূত লুকিয়ে সর্ষের মধ্যেই।Broadcast Audience Research Council A BARC টিআরপি নির্ধারণ করে। তদন্তে মুম্বই পুলিশ জানতে পারে,কারচুপিতে যুক্ত BARC-এর সহযােগী সংস্থার প্রাক্তন কর্মীরা।এই সহযােগী সংস্থার বর্তমান কর্মীরাও পুলিশের নজরে।কীভাবে চলত টিআরপিতে কারচুপি? পুলিশের দাবি,একশ্রেণির দর্শকদের বিশেষ চ্যানেল চালিয়ে রাখতে বলা হত ।তাঁদের টাকা দেওয়া হত। সেই দর্শকরা পুলিশের কাছে তা স্বীকারও করেছেন।

কারচুপির জাল ছিড়তেই দেশজুড়ে তােলপাড়। বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে পারে Telecom Regulatory Authority of India বা TRAIL… কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকেরও নজরে এসেছে। সংস্কারের কাজটা করতে মােটামুটি বেশ কয়েক সপ্তাহের মতাে লাগবে বলে বার্কের টেকনিক্যাল টিমের ধারণা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন