অনলাইন মিউচুয়াল ট্রান্সফারে জটিলতা দূরীকরণ ও সাধারণ বদলির দাবিতে আন্দোলন UTWA-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনলাইন মিউচুয়াল ট্রান্সফারে জটিলতা দূরীকরণ ও সাধারণ বদলির দাবিতে আন্দোলন UTWA-র। সাধারণ বদলি চালু করা, অনলাইন মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে জটিলতা দূরীকরণ সহ একাধিক দাবিতে ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল (১৪.১০.২০২০), রাজ্যের বিভিন্ন জেলায় ডি আই অফিস অভিযান কর্মসূচী গ্রহণ করা হয়েছিল। এই কর্মসূচিতে রাজ্যে বিভিন্ন প্রান্তের বদলিপ্রার্থী শিক্ষক-শিক্ষিকারা যোগদান করেন।

আরও পড়ুনঃ মণীশ হত্যাকাণ্ডে বারাকপুর ও টিটাগড় পুরসভার দুই প্রশাসক কে জেরা করল CID

সেখানে সংগঠনের পক্ষ থেকে বাড়ির কাছে বদলির দাবি সম্বলিত রিপ্রেজেন্টেশন কপি জমা দেওয়া হয়। বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয় / মহাশয়াগণ সংগঠনের যুক্তিপূর্ণ এবং ন্যায্য দাবি গুলোকে সমর্থন জানিয়েছেন। তারা আশ্বাস দিয়েছেন, অতি দ্রুত এ সংক্রান্ত কাগজপত্র শিক্ষাদপ্তরে প্রেরণ করবেন।কোচবিহার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, হুগলি, নদীয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, হাওড়া – জেলা ডিআই অফিসে এই বদলি সংক্রান্ত এই দাবি পত্র জমা করা হয়। দাবিগুলো হল –

১) দূরত্ব ও অভিজ্ঞতা উভয়ের ভিত্তিতে প্রতিবছর জেনারেল ট্রান্সফার চালু করতে হবে।
২) অনলাইন মিউচুয়াল ট্রান্সফার পোর্টালের জটিলতা দূর করতে হবে এবং সঙ্গে ট্রান্সফারের নিয়মাবলী সম্পূর্ণ ব্যাখ্যা সহ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হবে।
৩) সমগ্র চাকুরী জীবনে ন্যূনতম তিনবার মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ দিতে হবে।
৪) অনার্স ক্যাটাগরিতে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের অবনমন না ঘটিয়ে বদলির সুযোগ দিতে হবে।
৫) শিক্ষক – শিক্ষিকাদের জেনারেল এবং মিউচুয়াল উভয় প্রকার বদলির সুযোগ দিতে হবে।
৬) নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের চাকুরী সময়কাল দু বছর পূর্ণ হলেই বদলির সুযোগ দিতে হবে।
৭) অতিদ্রুত অনলাইন পোর্টালের মাধ্যমে শিক্ষাকর্মীদেরও বদলির সুযোগ দিতে হবে।

অনলাইন মিউচুয়াল ট্রান্সফারে জটিলতা দূরীকরণ ও সাধারণ বদলির দাবিতে আন্দোলন UTWA-র। একই দাবি নিয়ে শিক্ষাদপ্তরে মাননীয় শিক্ষামন্ত্রী, প্রিন্সিপাল সেক্রেটারি এবং কমিশনার (বিদ্যালয় শিক্ষা) – এর কাছেও রিপ্রেজেন্টেশন জমা জমা করা হয়। শিক্ষাদপ্তরে রিপ্রেজেন্টেশন দেবার পর সংগঠনের সহ-সভাপতি শ্রীমতি সুদীপ্তা দাস মহাশয়া জানালেন, “সাধারণ বদলি চালু করতে হবে, অতিদ্রুত অনলাইন পোর্টালের সমস্ত জটিলতা দূর করার পাশাপাশি নিয়মাবলী সমূহ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হবে। না হলে শিক্ষক বদলি প্রক্রিয়া সরলীকরণের মূল উদ্দেশ্যটাই ব্যাহত হবে।

সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক শেখর চ্যাটার্জি বলেন, “শিক্ষক-শিক্ষিকারা দোলাচলে রয়েছেন। তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে এই বদলির সুযোগ নেবেন। তাই নিয়মাবলী সমূহ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করলে তাদের কিছুটা সমস্যার সমাধান হতে পারে। সমগ্র কর্মসূচী নিয়ে সংগঠনের সম্পাদক সুশোভন মুখার্জী জানিয়েছেন, দূরে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের বাড়ির কাছে বদলির বিষয়টি রাজ্য সরকার যথেষ্ঠ গুরুত্ব দিয়ে ভাবছেন। তার কথায়, “অনলাইন মিউচুয়াল ট্রান্সফার পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া চালু করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। কিন্তু এতে সমস্যার সম্পূর্ণ সমাধান হয়নি।

পোর্টালে অনেক জটিলতা রয়েছে। শিক্ষক – শিক্ষিকাদের অ্যাকাডেমিক সেকশন নিয়ে অনেক সমস্যা রয়েছে। যেমন – নিউ সেট আপ আপার প্রাইমারি স্কুলের অনার্স /পিজি পোষ্টে কর্মরত শিক্ষক – শিক্ষিকারা কাদের সাথে মিউচুয়াল পাবেন স্পষ্ট নয়, পিজি সেকশনের শিক্ষকের সাথে গ্রাজুয়েট শিক্ষকদের মিউচুয়াল ম্যাচিং দেখাচ্ছে ইত্যাদি। এই সমস্ত কারণে বদলিপ্রার্থী শিক্ষক-শিক্ষিকারা বিভ্রান্ত হচ্ছেন। জরুরী ভিত্তিতে এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা দরকার।

পাশাপাশি অতিশীঘ্র দূরত্ব এবং অভিজ্ঞতা উভয়কে গুরুত্ব দিয়ে জেনারেল ট্রান্সফার চালু করতে হবে। কারণ শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে সকলের সমস্যা মেটানো সম্ভব নয়। একই সঙ্গে আমরা সংগঠনের পক্ষ থেকে শিক্ষক – শিক্ষিকাদের ন্যূনতম তিনবার মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ দেওয়া সহ অতিসত্ত্বর অন্যান্য বদলি প্রক্রিয়া চালু করার দাবি জানাচ্ছি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত